Bengal Liberty : পশ্চিমবঙ্গে ফটো ইলেক্টোরাল রোল বা ভোটার তালিকার ‘স্পেশাল সামারি রিভিশন, ২০২৭’-এর নির্ধারিত কর্মসূচি আপাতত স্থগিত করা হল। আগামী ২৩ নভেম্বর, ২০২৬ থেকে এই কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেই কাজ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার এমনটাই জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, “ফটো ইলেক্টোরাল রোলের স্পেশাল সামারি রিভিশনের যে আসন্ন কর্মসূচি আগামী ২৩ নভেম্বর, ২০২৬ থেকে শুরু হওয়ার কথা ছিল, অনিবার্য কিছু পরিস্থিতির কারণে তা এতদ্বারা স্থগিত করা হল। সংশোধিত নতুন সূচি পরবর্তীকালে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।” জানিয়েছে সিইও দফতর।
জানা গেছে, আগামী ১ জানুয়ারি, ২০২৭ থেকে রাজ্যে ভোটার তালিকার ‘স্পেশ্যাল সামারি রিভিশন’ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই বিষয়ে আলোচনার জন্য আগামী ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। ওই বৈঠকে নির্বাচন কমিশন স্পষ্ট
জানিয়েছিল, আগামী ২৩ নভেম্বর, ২০২৬ তারিখে সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। কিন্তু বিশেষ কারণবশত সেই কাজ পিছিয়ে দেওয়া হল। এদিকে ইতিমধ্যে পুরসভার ভোট নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে কমিশন সূত্রে খবর, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও, আইনি বা বিচারাধীন প্রক্রিয়ার কারণে পুরভোট আটকে রাখা যাবে না।


