Bengal Liberty : ডব্লিউডব্লিউই-র অন্যতম বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট ক্রাউন জুয়েল-কে ঘিরে এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। আগামী ৭ নভেম্বর সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত হওয়ার কথা ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েল ২০২৬। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির জেরে এই অনুষ্ঠান আয়োজন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শুধু তাই নয়, সৌদি আরবে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তে ডব্লিউডব্লিউই-র কর্মী ও রেসলারদের একাংশের অসন্তোষের খবরও সামনে এসেছে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ক্ষোভ কর্মীদের একাংশের
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ডব্লিউডব্লিউই-র একাধিক কর্মী ও রেসলার উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে রিয়াধের বিমানবন্দরকে ঘিরে হামলা ও বিমান চলাচলে বিঘ্নের খবর সামনে আসার পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।
রেসলটকের ২৬ অক্টোবরের রিপোর্ট অনুযায়ী, ডব্লিউডব্লিউই-র একাধিক কর্মী ও রেসলার সৌদি আরবে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তে খুশি নন। ফলে ম্যাচের উত্তেজনার থেকেও বর্তমানে নিরাপত্তা সংক্রান্ত বিতর্ক বেশি গুরুত্ব পাচ্ছে।
আরও খবর
স্থান পরিবর্তন হতে পারে? কী বলছে কর্তৃপক্ষ
অন্যদিকে, টিকেও-র সিইও আরি ইমানুয়েল জানিয়েছেন, ক্রাউন জুয়েল আয়োজনের পরিকল্পনা আপাতত বহাল রয়েছে। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নিয়েও ভাবনাচিন্তা চলছে। যদিও অনুষ্ঠানটির স্থান পরিবর্তন নিয়ে ডব্লিউডব্লিউই-র তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
রিপোর্ট অনুযায়ী, প্রয়োজনে আমেরিকার কোনও বিকল্প ভেন্যুর কথাও বিবেচনায় রয়েছে। তবে এই বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। সব মিলিয়ে ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েল কে ঘিরে বিতর্ক চরমে। শেষ পর্যন্ত কী হবে? চলতি টানাপোড়েনের মধ্যেই সৌদি আরব ও হাউথিসের সংঘাতের মাঝেই আদৌ কী সম্পূর্ণ হবে ক্রাউন জুয়েল শো এই নিয়েই তুঙ্গে তরজা।


