KMC
KMC

KMC : কলকাতা পুরসভার দ্বারস্থ কংগ্রেস, কী দাবি জানালেন?

Bengal Liberty : কলকাতার রাসবিহারী বিধানসভার ৮৯ নম্বর ওয়ার্ডের ভিষ্টিপাড়া এলাকার বেহাল পরিকাঠামো নিয়ে এবার সরব হল কংগ্রেস (KMC )। এলাকার ভাঙাচোরা রাস্তা, অপরিষ্কার শৌচাগার এবং দীর্ঘদিন ধরে অচল নিকাশি ব্যবস্থার অভিযোগ তুলে কলকাতা পুরসভার বরো-IX-এর প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ জমা দিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা তুলে ধরে দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে (KMC)।

KMC
KMC

বর্ষায় বাড়ছে দুর্ভোগ, দ্রুত পদক্ষেপের দাবি (KMC )

দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সম্পাদক রোহন কুণ্ডুর স্বাক্ষরিত ওই চিঠিতে দাবি করা হয়েছে, ভিষ্টিপাড়া ও সংলগ্ন এলাকার অভ্যন্তরীণ রাস্তাগুলি এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে সাধারণ মানুষ, স্কুলপড়ুয়া, প্রবীণ নাগরিক এবং জরুরি পরিষেবার গাড়ি চলাচল করতেও সমস্যার মুখে পড়ছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এলাকার গণশৌচাগারগুলির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর। পাশাপাশি, একাধিক জায়গায় নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে থাকায় জল জমে থাকছে, ছড়াচ্ছে দুর্গন্ধ এবং বাড়ছে মশার উপদ্রব। বর্ষার মরশুমে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে দাবি কংগ্রেসের। স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির কথা তুলে ধরে অবিলম্বে রাস্তা, গণশৌচাগার এবং নিকাশি ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি। এখন কলকাতা পুরসভা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করে, সেদিকেই নজর এলাকার মানুষের।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/13/gunda-daman-law/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury