Abhishek Banerjee
Abhishek Banerjee

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আর্জিতে হাই কোর্টের নজর এসএসকেএম-এর রিপোর্টের ওপর

Bengal Liberty: চিকিৎসার প্রয়োজনে বিদেশে যেতে চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এই বিষয়ে শুনানি চলাকালীন বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে, প্রথমে এসএসকেএম (SSKM) হাসপাতালে চোখের পরীক্ষা করাতে হবে।

Advertisement
Advertisement

আদালতের নির্দেশ (Abhishek Banerjee)

বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানকে নিয়ে একটি বিশেষ মেডিকেল বোর্ড বা সিট (SIT) গঠনের নির্দেশ দিয়েছেন।হাসপাতাল থেকে রিপোর্ট আসার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদনের বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।বিচারপতি জানতে চেয়েছেন, শহরের চোখের হাসপাতাল থেকে কোনো পরামর্শ বা চিকিৎসা নেওয়া হয়েছিল কি না।

Advertisement
Advertisement

আইনি লড়াই (Abhishek Banerjee)

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ১০ বছর ধরে তিনি আমেরিকায় নিয়মিত চিকিৎসা করাচ্ছেন।অন্যদিকে, রাজ্যের আইনজীবীর দাবি, অভিষেক একাধিক মামলায় জড়িত থাকায় এই পরিস্থিতিতে বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হতে পারে।বিচারপতি জানিয়েছেন, বিদেশ যাত্রার অনুমতি সংক্রান্ত বিষয়টি নিয়ে আগস্ট মাসে শুনানি হবে।

এছাড়া, ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে।

আরও পড়ুনঃ আসানসোলে তৃণমূলের প্রস্তুতি সভা, দুর্নীতির অভিযোগে সরব দাশু

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury