Deepak Barman
Deepak Barman

Deepak Barman: উদ্বৃত্ত শিক্ষক বদলি ও নিজ জেলায় ফেরার সুযোগ! ঘোষণা দীপক বর্মনের

Bengal Liberty:

পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক বণ্টন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন (Deepak Barman)। তিনি জানিয়েছেন, বর্তমানে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাত ১:২২। তবে প্রতিটি স্কুলের অভ্যন্তরীণ পরিকাঠামোগত সংস্কারের প্রয়োজন রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, কিছু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের অভাব তৈরি হচ্ছে, যা দ্রুত পূরণ করা প্রয়োজন। প্রতিটি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করতে সরকার এবার ১৩:১ অনুপাতে শিক্ষক নিয়োগ ও বণ্টনের লক্ষ্যে কাজ করছে।

Deepak Barman
Deepak Barman

শিক্ষক বণ্টনে নতুন নীতি Deepak Barman

শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, যেসব স্কুলে শিক্ষক উদ্বৃত্ত রয়েছেন, তাঁদের প্রথমে স্বেচ্ছায় স্থানান্তরের (অপশন) সুযোগ দেওয়া হবে। এতে কেউ রাজি না হলে, সংশ্লিষ্ট স্কুলের সবচেয়ে প্রবীণ শিক্ষককে উদ্বৃত্ত হিসেবে চিহ্নিত করা হবে। তবে স্থানান্তরের ক্ষেত্রে শিক্ষকের বাড়ির ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Deepak Barman
Deepak Barman

পাশাপাশি তিনি জানান, যাঁরা বর্তমানে নিজ জেলার বাইরে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন, তাঁদের কাছ থেকে পছন্দের জেলার নাম জানতে চাওয়া হবে। সংশ্লিষ্ট জেলায় শূন্যপদ থাকলে, তাঁদের নিজ জেলায় বদলি করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury