Dilip Ghosh
Dilip Ghosh

Dilip Ghosh: পঞ্চায়েতে নতুন আইন! ইঙ্গিত দিলীপ ঘোষের

Bengal Liberty

পঞ্চায়েত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার ভাষণে তিনি জানান, আগামী দু’সপ্তাহের মধ্যেই বিধানসভায় একটি নতুন বিল আনা হবে। প্রস্তাবিত আইনে পঞ্চায়েত প্রধান আর প্রধান সিগনেটরি অথরিটি থাকবেন না। পরিবর্তে ওই দায়িত্ব একজন সরকারি আধিকারিকের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

Dilip Ghosh
Dilip Ghosh

পঞ্চায়েতে নতুন আইন

বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি বলেছি, পঞ্চায়েত প্রধান হয়েছেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। তাই বলেছি, আসুন, এসে কাজ করুন। না হলে পদত্যাগ করুন। যদি অফিসে না এসে থাকেন, তাহলে পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে এনে সই করাব। কীভাবে জিতেছেন, কোন পার্টি করছেন, কোন দলে যাচ্ছেন জানি না। কিন্তু কোনও কারণেই মানুষকে বঞ্চিত করা যাবে না। যারা আজ নীতির কথা বলছেন, তারা গত ১৫ বছর যা করেছেন, সেই প্রেক্ষিতে এসব কথা তাঁদের মানায় না। পঞ্চায়েত প্রধানের পদে থেকে কাজ করবেন না, সেটা মামার বাড়ির আবদার হতে পারে না।”

Advertisement
Advertisement

প্রসঙ্গত, পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে তাঁর ‘ডিমের বদলে ঢিল’ মন্তব্যকে ঘিরে বিধানসভায় তীব্র সমালোচনার মুখে পড়েন দিলীপ ঘোষ। তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, সাবিনা ইয়াসমিন এবং সমীর জানা তাঁর বক্তব্যের কড়া বিরোধিতা করেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury