Purba Medinipur DM removed
Purba Medinipur DM removed

এক ধাক্কায় বেড়ে গেল রাজ্যে বুথ সংখ্যা(election commission notice)

Bengal liberty: স্বচ্ছভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে নয়া উদ্যোগ নির্বাচন কমিশনের। ১২০০’র বেশি সংখ্যক ভোটার থাকা বুথে বিন্যাস ঘটাতে হবে। সম্প্রতি নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। যার ফলে মোট বুথ সংখ্যা  বেড়ে ১৪ হাজার হয়ে দাঁড়াল।election commission

election commission

ভোটারের বাড়ি থেকে বুথের দূরত্বের দিকেও নজর  কমিশনের(election commission notice)

ভোটারের বাড়ি থেকে বুথের দূরত্ব যেন দু কিলোমিটারের বেশি না-হয়, নির্দেশিকায় সেই দিকেও নজর রাখার কথা বলা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে সেই বাড়তি বুথের তালিকা পাঠিয়ে দেন। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে স্বীকৃত আটটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক বসে। সেখানে রাজনৈতিক দলগুলিকে জেলা শাসকদের বিরুদ্ধে অভিযোগ তুলতে দেখা গিয়েছে। অন্যদিকে এই বাড়তি বুথ সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলাশাসকেরা।

 

এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল বলেন, ” কোন রাজনৈতিক দল কি বলল তা নিয়ে কোন মাথাব্যথা নেই নির্বাচন কমিশনের। কেবল রাজনৈতিক দলই নয়, কারওর যদি কোন রকমের অভিযোগ থাকে তা মৌখিক ভাবে নয় লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে  জমা দিতে হবে। তবেই নির্বাচন কমিশন তা খতিয়ে দেখবে। অন্যথা কমিশনের পক্ষে সবার মৌখিক অভিযোগের সবকিছু খতিয়ে দেখার সময় নেই।” এদিন বৈঠক চলাকালীন রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে গিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে। সর্বদলীয় বৈঠকে এস আই আর নিয়ে প্রসঙ্গ উঠতেই রেগে লাল যায় শাসক দল।তৃণমূল নেতা অরূপ বিশ্বাস পরিষ্কার জানিয়ে দেন, ‘এই রাজ্যে তাঁরা এসআইআর হতে দেবেন না।’ এর পাল্টা জবাবে বিজেপি বলে, নির্বাচন কমিশনের নির্দেশ মানতেই হবে। আগামী ৮ই সেপ্টেম্বরের মধ্যে বুথ বিন্যাস সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা লিখিত আকারে জমা দিতে হবে। তারপরেই অভিযোগ বিবেচনা করে দেখা হবে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury