kmc new guidelines
kmc new guidelines

KMC new guideline: পুরসভায় ‘ফাইল চুরি’ রুখতে কড়া নির্দেশিকা

Bengal Liberty:

কলকাতা পুরসভার কেন্দ্রীয় দফতর থেকে গুরুত্বপূর্ণ নথি এবং ফাইল পাচার এবং চুরি রুখতে কড়া নির্দেশিকা জারি করল KMC (KMC new guideline)। পুরসভার মিউনিসিপ্যাল সেক্রেটারির দফতর থেকে জারি হওয়া নির্দেশ মোতাবেক― সিএমও (Central Municipal Office) ভবনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। অতিরিক্ত কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

KMC new guideline
KMC new guideline

নির্দেশিকায় কি বলা হয়েছে? KMC new guideline

গত ২৭ মে জারি হওয়া ওই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি বা নির্দেশ ছাড়া কোনও ফাইল বা নথি ভবনের বাইরে নিয়ে যাওয়া যাবে না। পুর কমিশনারের অনুমোদনক্রমেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে।

এই নির্দেশ জারি হওয়ার পর থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারি সূত্রে আনুষ্ঠানিকভাবে কোনও নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না-হলেও, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দফতর থেকে গুরুত্বপূর্ণ নথি নিখোঁজ। সেই প্রেক্ষাপটেই পুরসভা এই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা।

KMC new guideline
KMC new guideline

ফাইল চোর মমতা!

৪ মের দিন নবান্নে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়। কারণ, কোনও ফাইল যাতে প্রশাসনিক ভবন থেকে বাইরে বেরিয়ে আসতে না-পারে। সম্প্রতি, ED-র সামনে থেকে I-Pac দ্বারা তৈরি সবুজ ফাইল প্রকাশ্যে চুরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে, ফাইল চুরি এবং তথ্য লোপাট নিয়ে প্রথম থেকেই সক্রিয় ছিল রাজ্য। কাজেই, KMC-র এই নির্দেশিকা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury