Bengal Liberty : বর্ধমানে ফের জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার (Terrorist)। বৃহস্পতিবার সকালে রেনেসাঁ টাউনশিপের একটি জিম সেন্টার থেকে গ্রেফতার করা হয়েছে বছর ২৪-এর হামিম মণ্ডলকে। তদন্তে উঠে এসেছে ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ভাড়া থাকার তথ্যও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। তদন্তকারী আধিকারিকদের সূত্রে খবর, হামিমের কাছ থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধি, কর্মসূচি এবং ভিআইপি মুভমেন্ট সংক্রান্ত সমস্ত নথি উদ্ধার হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, বার বার কেন বর্ধমানকেই আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে জঙ্গিরা? খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি এখনও তাজা। ২-৩ বছর আগেও বর্ধমান স্টেশন এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তাহলে কি বর্ধমান এখনও জঙ্গিদের কাছে নিরাপদ ‘ট্রানজিট’ বা ‘সেফ হাউস’? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমেছেন গোয়েন্দারা (Terrorist)।

বর্ধমান থেকেই গ্রেফতার হামিম (Terrorist)
বৃহস্পতিবার সকালে বর্ধমানের রেনেসাঁ টাউনশিপের রোহিনী-৯ অ্যাপার্টমেন্ট সংলগ্ন একটি জিম সেন্টার থেকে হামিম মণ্ডলকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সে সেখানে ভাড়া থাকছিল। তদন্তকারীদের দাবি, রেনেসাঁয় ওঠার আগে বর্ধমান শহরের আরও তিনটি জায়গায় ভাড়া বাড়ি খুঁজেছিল হামিম ও তার সঙ্গীরা। সব ক্ষেত্রেই দালালের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল। কেন নিজেদের পরিচয় গোপন রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন STF আধিকারিকরা। হামিমের গ্রেফতারের পরই আবার সামনে এসেছে পুরনো প্রশ্ন, জঙ্গিরা কেন বার বার বর্ধমানকেই আশ্রয় হিসেবে বেছে নেয়?

ভৌগোলিক অবস্থানই কি বড় কারণ? (Terrorist)
২০১৪ সালের ২ অক্টোবর খাগড়াগড় বিস্ফোরণের তদন্তে নেমে NIA বর্ধমান স্টেশনকে একসময় ‘জঙ্গিদের করিডর’ বলে উল্লেখ করেছিল। সেই তদন্তে খাগড়াগড়, বাদশাহি রোড, বাবুরবাগ ও আশপাশের এলাকায় বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগসূত্রের তথ্য সামনে আসে। পরে নিগনের শিমুলিয়ায় মহিলাদের জঙ্গি প্রশিক্ষণের ঘাঁটিরও সন্ধান মিলেছিল। তার পরেও দু-তিন বছর আগে বর্ধমান স্টেশন এলাকা থেকে আরও এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে যুক্ত একাধিক প্রাক্তন পুলিশ আধিকারিকের মতে, বর্ধমানের ভৌগোলিক অবস্থানই অপরাধীদের কাছে এটিকে আকর্ষণীয় করে তোলে। এখান থেকে মাত্র এক থেকে তিন ঘণ্টার মধ্যেই কলকাতা, দুর্গাপুর, অন্ডাল, আসানসোল, বীরভূম কিংবা উত্তরবঙ্গমুখী রেলপথে পৌঁছে যাওয়া সম্ভব। জাতীয় সড়কের মাধ্যমে দ্রুত অন্য রাজ্যেও পালানোর সুযোগ রয়েছে।
আরও খবর

পাশপাশি পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান জেলার ঠিক পরেই নদীয়া জেলা অবস্থিত। নদীয়া জেলার পূর্ব দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। অর্থাৎ বর্ধমান থেকে নদীয়া হয়ে এই সীমান্তে খুব সহজেই পৌঁছানো যায়।
তবে এখন তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, হামিম কি একাই ছিল, নাকি বর্ধমানকে কেন্দ্র করে আরও বড় কোনও জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে? সেই উত্তর খুঁজতেই জোরদার হয়েছে তদন্ত।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/31/hamim-mondal/


