TMC councillor
TMC councillor

TMC councillor: তোলাবাজির অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে

Bengal Liberty:

 

ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের বিতর্ক(TMC councillor)। কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সিংহ এবং ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিংহের বিরুদ্ধে বেহালা থানায় গুরুতর অভিযোগ দায়ের হয়েছে। জমি দখল, তোলাবাজি, মারধর এবং অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ মামলা রুজু করেছে।

advertisement
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিত্র ব্রিক ফিল্ড লেন এলাকার এক বাসিন্দা দুই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, তাঁর একটি জমি জোরপূর্বক দখল করা হয়েছে। পরে তিনি জমি ফেরত চাইতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয় এবং শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ।

TMC councillor arrest
TMC councillor arrest

অভিযোগকারীর মন্তব্য

অভিযোগকারীর আরও দাবি, তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় এবং জমি ফেরত দেওয়ার বিনিময়ে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। এই অভিযোগের জেরেই তোলাবাজির বিষয়টিও সামনে এসেছে।

 

ঘটনার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারার পাশাপাশি অস্ত্র আইনের অধীনেও মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত কাউন্সিলরদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভেঙে গেল মমতার তৈরি দুধিয়া সেতু! কাটমানির গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী

https://youtu.be/0hpf5rf1n-w?si=XIOkyMBZt4SA_-lu

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury