Union Budget 2026
Union Budget 2026

(Union Budget 2026) বাংলার শিল্পায়নে বিপ্লব: মোদী সরকারের বাজেটে ডবল করিডোরের উপহার, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত!

Bengal Liberty , Kolkata : ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট(Union Budget 2026) বাংলার সাধারণ মানুষের জন্য নিয়ে এল এক নতুন ভোরের বার্তা। আজ লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে জনমুখী বাজেটের(Union Budget 2026) রূপরেখা পেশ করেছেন, তাতে পশ্চিমবঙ্গের পরিকাঠামো এবং শিল্পায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ইস্ট কোস্ট করিডোর থেকে শিলিগুড়ি হাই-স্পিড রেল— কেন্দ্রীয় বাজেটে(Union Budget 2026) বাংলার জন্য একগুচ্ছ বড় ঘোষণা অর্থমন্ত্রীর।

Union Budget 2026
Union Budget 2026

শিল্পায়নের জোয়ার: দুর্গাপুর থেকে ডানকুনি, সুবর্ণ সুযোগ (Union Budget 2026)

বাজেটে(Union Budget 2026) বাংলার জন্য সবচেয়ে বড় ঘোষণা হলো ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর। তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গের দুর্গাপুর পর্যন্ত বিস্তৃত এই করিডোর বন্দর, জাতীয় সড়ক এবং রেল ব্যবস্থাকে এক সুতোয় বাঁধবে। এর ফলে শিল্প স্থাপনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে। পাশাপাশি, ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডোর পণ্য পরিবহনে আমূল পরিবর্তন আনবে, যা শিলিগুড়ি-বারাণসী হাই স্পিড রেলের সাথে যুক্ত হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের বাণিজ্যের গতি বাড়িয়ে দেবে।

Union Budget 2026
Union Budget 2026

মধ্যবিত্তের পকেটে স্বস্তি: ১২ লক্ষ টাকা পর্যন্ত করমুক্তি (Union Budget 2026)

সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে কেন্দ্রীয় সরকার ব্যক্তিগত আয়করের কাঠামোয় ঐতিহাসিক পরিবর্তন এনেছে। এখন থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হবে না। এর পাশাপাশি GST-তে ব্যাপক ছাড়ের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেছে, যার সরাসরি সুফল পাচ্ছেন বাংলার সাধারণ মানুষ।

জনমুখী বাজেট: কৃষি থেকে যুবশক্তি (Union Budget 2026)

বাজেটের(Union Budget 2026) মূল লক্ষ্যই হলো— কৃষকের আয় বাড়ানো, মহিলাদের স্বনির্ভর করা এবং যুব সমাজের জন্য আধুনিক কর্মসংস্থান সৃষ্টি করা। আন্তর্জাতিক অর্থনীতির অস্থিরতার মধ্যেও ভারতীয় অর্থনীতিকে ‘আত্মনির্ভর’ করে তোলাই এই বাজেটের প্রধান উদ্দেশ্য।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury