Bengal Liberty : ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়েছে (Abhishek Banerjee)। সেই মামলাগুলিতে এখনই কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে অন্তর্বর্তী সুরক্ষা দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, আগামী ৩১ অগস্ট পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে তদন্ত চললেও তাঁকে গ্রেফতার বা কোনও ধরনের জোরজবরদস্তিমূলক আইনি পদক্ষেপ করা যাবে না। তবে একই সঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে, এই পর্যায়ে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মূল এফআইআরগুলি খারিজ করা হচ্ছে না এবং তদন্তও বন্ধ থাকবে না। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ অগস্ট (Abhishek Banerjee)।

৪ মে-র আগে কোনও মামলা ছিল না! (Abhishek Banerjee)
অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর বাতিলের আবেদনের শুনানিতে মামলাগুলির সময়কাল নিয়েই বিশেষভাবে প্রশ্ন তোলে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুর কাছে জানতে চান, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ৪ মে-র আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়েছিল কি না। আদালতের প্রশ্নের জবাবে এএসজি জানান, ৪ মে-র আগে অভিষেকের বিরুদ্ধে এই ধরনের কোনও মামলা নথিভুক্ত ছিল না। এরপরই আদালত পর্যবেক্ষণ করে, অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি মূলত নির্বাচনের ফল প্রকাশের পরের সময়ের। আগের মামলাগুলির বিষয়টিও মাথায় রেখে গোটা বিষয়টি বিবেচনা করা হবে বলে জানায় আদালত।
তবে আদালত এ-ও স্পষ্ট করে দিয়েছে যে, শুধুমাত্র মামলাগুলি ৪ মে-র পর দায়ের হয়েছে বলেই সেগুলি এই মুহূর্তে বাতিল করা হচ্ছে না। প্রতিটি মামলার প্রেক্ষাপট এবং তদন্তের অগ্রগতি খতিয়ে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও খবর

তদন্ত চলবে (Abhishek Banerjee)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর বাতিলের আবেদন নিয়ে শুনানিতে হাই কোর্ট তদন্ত বন্ধের কোনও নির্দেশ দেয়নি। সংশ্লিষ্ট থানাগুলিকে স্বাভাবিক নিয়মে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি মামলার পূর্ণাঙ্গ তদন্ত-রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। তবে তদন্তের নামে অভিষেকের বিরুদ্ধে কোনও ধরনের জোরজবরদস্তিমূলক বা কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না। অর্থাৎ, আপাতত গ্রেফতার-সহ কোনও ‘কোয়েরসিভ অ্যাকশন’ নেওয়া যাবে না। আদালত একই সঙ্গে অভিষেককেও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। দুই পক্ষকেই হলফনামা বিনিময়ের সুযোগ দেওয়া হয়েছে। আপাতত ৩১ অগস্ট পর্যন্ত অভিষেকের অন্তর্বর্তী আইনি সুরক্ষা বহাল থাকবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ অগস্ট।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/11/r-g-kar/


