Abhishek Banerjee
Abhishek Banerjee

Abhishek Banerjee : আমতলায় অভিষেকের দফতর ভাঙায় স্থগিতাদেশ বহাল, শুনানি ৮ সেপ্টেম্বর

Bengal Liberty : দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার মামলায় কলকাতা হাই কোর্টে স্বস্তি মিলল অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর (Abhishek Banerjee)। দফতর ভাঙার উপর আগে জারি করা অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল আদালত। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ওই কার্যালয় ভাঙা যাবে না। তবে তার আগেই ৮ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে (Abhishek Banerjee)।

Abhishek Banerjee
Abhishek Banerjee

কোন জমি নিয়ে বিতর্ক? (Abhishek Banerjee)

আমতলায় অভিষেকের দফতর অবৈধ ভাবে তৈরি হয়েছে বলে গত ১৭ মে সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন ভাঙার কাজ শুরু করে। গত ১৮ জুলাই দফতরের একটি অংশ ভেঙে ফেলা হয়। পরের দিন ফের ভাঙার কাজ শুরু হলে বিষয়টি আদালতে যায়। ছুটির দিনেই এজলাস বসিয়ে দফতর ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল হাই কোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর হয়ে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। তাঁর দাবি, ৫০৯ এবং ৫১২ নম্বর দাগের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু প্রশাসন ৫০৭ নম্বর দাগের জমিতে থাকা দফতরটি ভেঙেছে। ফলে ভুল জমিতে পদক্ষেপ করা হয়েছে বলে আদালতে দাবি করেন তিনি। এর জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানান আইনজীবী।

Advertisement
Advertisement

দফতর ভাঙায় স্থগিতাদেশ বহাল (Abhishek Banerjee)

এর আগে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর আইনজীবীর অভিযোগ ছিল, দফতর ভাঙার আগে মালিকপক্ষকে কোনও নোটিস দেওয়া হয়নি। কোন অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হচ্ছে কিংবা কোন নথির ভিত্তিতে নির্মাণকে বেআইনি বলা হচ্ছে, সে সম্পর্কেও তাঁদের কিছু জানানো হয়নি বলে আদালতে দাবি করা হয়। আইনজীবীর বক্তব্য, বেআইনি নির্মাণ হয়ে থাকলেও আগে মালিকপক্ষকে তা সরানোর সুযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু কোনও বক্তব্য রাখার সুযোগ না দিয়েই ভাঙার কাজ শুরু করা হয়।

অন্য দিকে, রাজ্য সরকারের হয়ে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। মামলাটি নিয়ে বক্তব্য জানানোর জন্য তিনি আদালতের কাছে আরও কিছুটা সময় চান। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেন। ফলে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আমতলায় অভিষেকের দফতর ভাঙার উপর নিষেধাজ্ঞা বহাল থাকল। তার আগে ৮ সেপ্টেম্বর ফের মামলাটির শুনানি হবে।

Advertisement
Advertisement

উল্লেখ্য, আমতলার কার্যালয় নিয়ে একাধিক অভিযোগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিল জেলা প্রশাসন। নোটিসে দাবি করা হয়, কার্যালয়ের জমিটি ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর নামে কেনা। সেখানে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। পরপর দু’বার নোটিসের জবাব না মেলায় প্রশাসন দফতর ভাঙার কাজ শুরু করে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টের দ্বারস্থ হয় ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’।

আরও পড়ুন:

https://bengalliberty.com/2026/08/20/state-bank-of-india/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury