Bengal Liberty
ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের হোর্ডিং ভাঙা নিয়ে দায়ের হওয়া মামলা গড়াল কলকাতা হাই কোর্টে (Abhishek Banerjee)। তবে হোর্ডিং ভাঙার সিদ্ধান্তে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না আদালত। শুক্রবার মামলার শুনানিতে অন্তর্বর্তীকালীন নির্দেশের আর্জি খারিজ করে দেন বিচারপতি রাজা বসু চৌধুরী।

হোর্ডিং ফেরানোর আর্জি
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটে একটি হোর্ডিং সরানোকে কেন্দ্র করে কলকাতা পুরসভা, পুলিশ এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সংঘর্ষের আকার নেয়। সরকারি কাজে বাধা এবং হামলার অভিযোগে ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের হয়েছে।
আরও খবর

হোর্ডিং ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছিল। কিন্তু শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় হাই কোর্টের একক বেঞ্চ। ফলে আপাতত আদালতের তরফে হোর্ডিং ভাঙার প্রক্রিয়ায় কোনও অন্তর্বর্তী বাধা রইল না।


