Mukut mani adhikari
Makut mani adhikari

টাকা তোলার অভিযোগ তৃণমূল বিধায়ক মুকুটমণির (Mukut Mani Adhikari) বিরুদ্ধে

Bengal Liberty: বিস্ফোরক অভিযোগ উঠল রানাঘাটের বিধায়ক মুকুটমণি (Mukut Mani Adhikari)  ও তাঁর আপ্তসহায়কের বিরুদ্ধে। টাকার বিনিময়ে তৃণমূলে পদ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তাঁরা।

mukut mani adhikari
mukut mani adhikari

 

ফোন রেকর্ডে যে তথ্যগুলো উঠে এলো―

Bengal liberty-র হাতে দুই তৃণমূল নেতার এক্সক্লুসিভ কলরেকর্ড এসেছে। সেই কথোপকথনেই এক তৃণমূল কর্মীকে আরেকজন বলছেন, রানাঘাটের বিধায়কের সঙ্গে কথা হয়েছে তাঁর। মুকুটমণি সরাসরি নিজে কিছু না-বললেও, তাঁর আপ্তসহায়ক প্রিন্সকে দিয়ে ৩ লক্ষ টাকা দাবি করছে টাউন সভাপতি পদের জন্য। রেকর্ড প্রকাশ্যে আসার পর মুকুটমণিকে ফোন করা হলে ধরেননি। পরেরদিন দুপুর ২টোয় নিজে থেকে ফোন করে Bengal Liberty-কে বলেন, ‘সমস্ত অভিযোগ তথ্য ভিত্তিহীন। এর পিছনে ষড়যন্ত্র আছে। এই খবর যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে FIR হবে। কিছুক্ষণের মধ্যে ভিডিও প্রতিক্রিয়া দেব।’

দুই তৃণমূলকর্মী দলের প্রতি বিরক্তিপ্রকাশ করে বলতে শুরু করেন, ‘এভাবে করলে দল চলবে না। দলের জন্য দিন রাত খেটে সংগঠন তৈরি করেছি। দলের উচিত সম্মানের খাতিরে তাঁদেরকে দেখা।’

প্রসঙ্গত, লোকসভার আগেই বিজেপি ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন মুকুটমণি। যদিও লোকসভায় পরাজয় হয় তাঁর। এরপর উপনির্বাচনে রানাঘাট বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী করা হলে, জয়ী হন। দলবদলু এই নেতার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগও উঠে এসেছিল। এবং, সংশ্লিষ্ট রেকর্ডিংয়ে মুকুটের নারী সঙ্গের নানা তথ্যও উঠে এসেছে।

(Bengal Liberty এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি।)

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury