Amit Shah
Amit Shah

Amit Shah : দু’মাসের কম বয়সী শুভেন্দুর সরকারের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ!

Bengal Liberty : রাজ্যে পালাবদল হয়েছে প্রায় ২ মাস। এই কয়েকদিনের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার দাবি তুলে শুভেন্দুর ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিধানসভায় ইতিমধ্যেই পাশ হয়েছে গুন্ডাদমন বিল। আগামী আগস্টে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) সংক্রান্ত বিলও আনা হতে পারে বলে জানা গিয়েছে। দুর্নীতির তদন্তে দ্রুত অনুমতি দেওয়া, কেন্দ্রীয় প্রকল্প চালু করা, সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়া এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান, সব ক্ষেত্রেই নতুন সরকারের পদক্ষেপের প্রশংসা করেন শাহ। তাঁর দাবি, নির্বাচনের আগে দেওয়া একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগোচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার (Amit Shah)।

Amit Shah
Amit Shah

গুন্ডাদমন বিল থেকে দুর্নীতি তদন্ত (Amit Shah)

অমিত শাহ জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত ও লাখপতি দিদি-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজও শুরু হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি সীমান্ত সুরক্ষার স্বার্থে বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। দুর্নীতির তদন্তে রাজ্যের ভূমিকার বিশেষ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে তদন্তের অনুমতি পেতে নানা জটিলতা থাকলেও এখন সেই বাধা নেই। তাঁর কথায়, “যাঁরা দুর্নীতি করেছিলেন তাঁরা তৈরি থাকুন। কমিটির রিপোর্ট এলেই গুণে গুণে হিসাব হবে।” তিনি আরও জানান, দুপুরে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তদন্ত শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

Amit Shah
Amit Shah

অভিন্ন দেওয়ানি বিধি ও অনুপ্রবেশ রুখতে নতুন উদ্যোগ (Amit Shah)

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর লক্ষ্যেও একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান অমিত শাহ। সূত্রের খবর, আগামী আগস্ট মাসেই এই সংক্রান্ত বিল বিধানসভায় পেশ হতে পারে। একই সঙ্গে মহিলাদের উপর অত্যাচার রোধে পৃথক কমিটি গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে গুন্ডাদমন বিল। নির্বাচনী প্রচারে বাংলায় এসে অমিত শাহ বলেছিলেন, “গুন্ডাদের উলটো করে ঝুলিয়ে সোজা করা হবে।” তাঁর দাবি, সেই প্রতিশ্রুতির বাস্তব রূপই হল বিধানসভায় পাশ হওয়া গুন্ডাদমন বিল। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এটি গুন্ডাদের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার ক্ষেত্রে শুভেন্দু সরকারের প্রথম বড় পদক্ষেপ।এছাড়াও অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশ থেকে ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/06/cm-suvendu-adhikari-67/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury