Prashant Kishor
Prashant Kishor

বিহার নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার নিয়ে প্রশান্ত কিশোরের অভিযোগ (Prashant Kishor)

Bengal Liberty, পাটনা, ২২ অক্টোবর: জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঁর দলের তিনজন প্রার্থীকে ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করাতে বাধ্য করেছেন। যে সমস্ত বিধানসভা আসনে জন সুরাজ পার্টির প্রার্থীরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, সেখানেই এই ঘটিনা ঘটেছে বলে অভিযোগ প্রাক্তন আই-প্যাক কর্তার।

Prashant Kishor
Prashant Kishor

কমিশন কি জানাচ্ছে? (Prashant Kishor)

নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে ওই ৩ প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন। যদিও কাগজে-কলমে গোটা ঘটনাটিকে “ব্যক্তিগত কারণ” হিসাবে উল্লেখ করা হয়েছে। যদিও, প্রশান্ত কিশোর দাবি করেছেন— এটি আসলে “গণতন্ত্রকে দুর্বল করার উদ্দেশ্যে করা এক ধরনের জবরদস্তিমূলক কৌশল।”

অন্যদিকে, বিজেপি প্রশান্ত কিশোরের অভিযোগকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দলের বক্তব্য, “প্রশান্ত কিশোর ২০২৫ সালের নির্বাচনে তাঁর ক্রমহ্রাসমান প্রভাব ঢাকতেই এই ধরনের মন্তব্য করছেন।’’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অভিযোগ জন সুরাজ পার্টির প্রচারে নতুন মাত্রা যোগ করলেও, বিরোধী জোটের ভেতরেও অস্বস্তি তৈরি করতে পারে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury