BJP Candidate
BJP Candidate

BJP Candidate : বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন সুখেন্দুশেখর-সুস্মিতা!

Bengal Liberty : অমিত শাহের বৈঠকে সুখেন্দুশেখর রায়ের উপস্থিতি জল্পনা উস্কে দেয় রাজ্যসভা নির্বাচনে তিনি টিকিট পেতে পারেন (BJP Candidate)। সূত্রের খবর, বিজেপির হয়ে রাজ‍্যসভায় যেতে পারেন তৃণমূল ত‍্যাগী সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেব। তবে প্রকাশচিক বরাইকের ফের রাজ‍্যসভায় যাবেন কিনা, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। রাজ্যসভা থেকে ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। এর মধ্যে রাজ্যসভার তিন আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৪ জুলাই ফাঁকা এই তিন আসনে উপনির্বাচন হবে। তারই মধ্যে তৃণমূল ত্যাগী রাজ্যসভার প্রাক্তন সাংসদের নিয়েই ঘুটি সাজাতে পারে বিজেপি (BJP Candidate)।

BJP Candidate
BJP Candidate

ইস্তফার পর অমিত শাহের সঙ্গে বৈঠকে সুখেন্দু (BJP Candidate)

৮ জুন রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন সুখেন্দুশেখর রায়। তারপর বিজেপিতে যোগ দেননি তিনি। কিন্তু সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলিপুরের সরকারি ভবনে বৈঠকে তাঁকে দেখা যায়। তারপর থেকেই নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সফরে এসে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠকে বিশেষ আমন্ত্রণ পেয়ে হাজির হন প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি, তবুও তাঁর উপস্থিতি রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছিল। বিজেপি নেতৃত্বের বরাবর দাবি, দীর্ঘদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ থাকলেও সুখেন্দুশেখর রায়ের বিরুদ্ধে কখনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। পরিচ্ছন্ন ভাবমূর্তি, সংযত রাজনৈতিক অবস্থান এবং স্বচ্ছ রাজনৈতিক যাত্রার জন্য তিনি সব রাজনৈতিক মহলেই একজন গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত। তাই বিজেপি পুনরায় নিজেদের প্রার্থী হিসেবে পাঠাতে পারে রাজ্যসভায়।

BJP Candidate
BJP Candidate

দৌড়ে এগিয়েই ছিলেন সুস্মিতা (BJP Candidate)

অসমের সুস্মিতা। সাংসদ হয়েছিলেন বাংলা থেকে। তৃণমূলের পরাজয়-পরবর্তী পরিস্থিতিতে ১০ জুন রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন তিনি। গেরুয়া শিবিরে যোগদান নিয়েও শুরু হয় তুমুল জল্পনা। তবে তিনি রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হতে পারেন কি না, তা নিয়ে জোর দিয়ে কেউই কিছু বলতে পারেননি।শিলচরের প্রাক্তন কংগ্রেস লোকসভা সাংসদ সুস্মিতা দেব ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর ২০২১ সালে তৃণমূলে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই সর্বভারতীয় মুখপাত্র হিসেবে দলে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। পরবর্তীকালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন।

Advertisement
Advertisement

উত্তর-পূর্ব ভারতে দলের বিস্তার এবং জাতীয় স্তরে তৃণমূলের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।তৃণমূলের রক্তক্ষরণের মাঝেই ১০ জুন সাংসদ পদ ছাড়েন সুস্মিতা দেব। তাঁর রাজ্যসভার মেয়াদ ছিল ২ এপ্রিল, ২০৩০ পর্যন্ত। সুস্মিতা শুধু সাংসদ পদই নয়, তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দেন। আর সেই দিনই বিজেপিতে যোগদানের জল্পনা আরও উসকে দিয়ে দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন তিনি। সেই দিন থেকেই জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনায় পড়তে চলেছে সিলমোহর।

https://bengalliberty.com/2026/07/06/rajya-sabha/

উল্লেখ্য, ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক তৃণমূলের রাজ্যসভার আসন থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ওই তিন আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন হবে। মনোনয়ন জমার শেষ দিন ১৪ জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে ১৫ তারিখ। মনোয়নন প্রত্যাহারের শেষ দিন ১৭ জুলাই। কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। তার পরে ওই দিনই বিকেল ৫টা থেকে শুরু হবে গণনা। পাশপাশি ২৭ জুলাইয়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/08/tmc-bank-account-freeze/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury