Bengal Liberty: ক্যামাক স্ট্রিট শিরোনাম থেকে হটতেই চায় না? নাকি কেউ সুকৌশলে হটাতে চায় না! বর্তমান পরিস্থিতি এই প্রশ্নেই অবস্থান করছে। কিছুদিন আগেও ক্যামাক স্ট্রিটে কালীঘাট তৃণমূলের কার্যালয়ের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পরি কি মরি করে দৌড়েছিল কালীঘাট তৃণমূল (Camac Street)। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও সামনে আসে। পরক্ষণেই কেন্ন রেলগাড়ির মতোই পিছনে পিছনে তৃণমূল নেতারা হাজিরা দিচ্ছেন শেক্সপিয়ার থানায়।
অপরদিকে সোমবার অভিষেকের দফতরের ভবনে যায় দমকল এবং পুলিশ। বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে বলে জানান তাঁরা। তারই মধ্যে হঠাৎ সিনেমার স্ক্রিপ্টের মতোই একই ভবনে ভোরের ধিমে আলোতে মঞ্চে উপস্থিত হয় একদল দুষ্কৃতী। শুনতে সিনেমার দৃশ্য মনে হলেও বৃহস্পতির সকলের ব্রেকিং নিউজ ছিল এই ঘটনায়। যেখানে একদল দুষ্কৃতিকে মুখে মাস্ক আটকে ভোররাতে ডাকাতি করতে দেখা যায়। যাঁদের দেখা মাত্র দিব্য দৃষ্টি দিয়ে তাঁদের দলের নাম বলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

কাঁচা হাতে লেখা নাটকের মহড়া (Camac Street)
সকালে ঘুম থেকে উঠতেই টিভিতে গনগনিয়ে বেজে ওঠে, “ভোররাতে ক্যামাক স্ট্রিটের তৃণমূল অফিসে দুষ্কৃতী হামলা।” তার কিছুক্ষণ পরেই দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে ঘটনার বিবরণ এবং সিসিটিভি ফুটেজ পোস্ট করেছেন (Camac Street)। যেখানে দেখা যায় একদল দুষ্কৃতী ক্যামাক স্ট্রিটের তৃণমূল অফিসে ভাঙচুর চালিয়েছে। তার সাথেই একাধিক যন্ত্রপাতি যেমন, টিভি, প্রিন্টার মেসিন ইত্যাদি কাঁধে- মাথায় করে নিয়ে বেরিয়ে যাচ্ছে।
আরও খবর
অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘আমাদের কর্মী এবং আইনজীবীরা বার বার ফোন এবং ইমেল করার পরেও প্রায় দু’ঘণ্টা ধরে পুলিশের কোনও সাড়া পাওয়া যায়নি।’ এখানেই শেষ না ভিডিও দেখা মাত্র তিনি বলে দেন, দুষ্কৃতীরা আর কেউ না ‘অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডা।’
এখানেই প্রশ্ন উঠছে, পুলিশ যখন অফিসের বিলবোর্ড খুলতে আসলে শয়ে শয়ে কালীঘাট তৃণমূল হাজির হয়, সেখানে দুষ্কৃতী হামলা হলে সেই তৃণমূলেরা বাড়িতে বসে শুধু ইমেল কেন করছিলেন? অভিষেকের চাটার্ড ফ্লাইট থাকা সত্বেও দিল্লিতেই কেন বসে থাকলেন তিনি? সাংবাদিকরা স্পটে যাওয়ার মুহূর্তেই তৃণমূল নেতা, সো-কলড নেত্রীরা হাজির হয়ে যান কীভাবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সবই ঠিক ছিল শুধু স্ক্রিপ্টটা আরও পোক্ত হাতের হলে তবেই জমত!
বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, “আমি জানি না উনি ফরেন্সিক বিশেষজ্ঞ কিনা বা উনি সিআইডি-তে কতদিন ট্রেনিং করেছেন যে উনি ধ্বংস দেখেই, ভাঙচুর দেখেই বুঝে গেলেন বিজেপি! মানে লাইক পিসি, লাইক ভাইপো (Camac Street)।”

বিলবোর্ড খোলা নিয়ে অশান্তির সূচনা (Camac Street)
কিছুদিন আগে ক্যামাক স্ট্রিটে কালীঘাট তৃণমূলের কার্যালয়ের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুরকর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা থেকে শুরু করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশকে আক্রমণ, সরকারি কাজে বাধা-সহ একাধিক অভিযোগ ওঠে।
এই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ একাধিক তৃণমূল কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। মোট তিনটি এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

তার মধ্যেই গত সোমবার অভিষেকের দফতরের ভবনে যায় দমকল এবং পুলিশ। একাধিক জায়গার অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক অবস্থায় আছে কি না, তা ঘুরে ঘুরে দেখেন আধিকারিকেরা। পুরো ভবন ঘুরে দেখার পর দমকলের তরফে জানানো হয়, কিছু কিছু ত্রুটি ধরা পড়েছে। এক দমকল আধিকারিক বলেন, ‘‘আমরা সব দেখছি, নথির সঙ্গে বাস্তবে কী কী ব্যবস্থা রয়েছে দেখার পর নোটিস দিয়ে জানানো হবে।’’
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/09/03/mohun-bagan-aiff/


