Camac street
Camac street

Camac Street : ক্যামাক স্ট্রিটের অভিষেকের দফতর খালি করার নির্দেশ দমকলের

Bengal Liberty : কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর ঘিরে ফের তৈরি হল নতুন বিতর্ক (Camac Street)। অগ্নি নিরাপত্তার একাধিক নিয়ম মানা হয়নি এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই-এই অভিযোগে ওই ভবনের সপ্তম ও অষ্টম তলা অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের দমকল বিভাগ। শুধু অভিষেকের দফতরই নয়, একইসঙ্গে ভবনের বেসমেন্টও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। দমকলের দাবি, প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কার্যকর না হওয়া পর্যন্ত ওই অংশ ব্যবহার করা কার্যত জনসুরক্ষার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এই মর্মে ভবনের মালিকপক্ষকে চিঠি পাঠানোর পাশাপাশি কলকাতা পুরসভা, শেক্সপিয়র সরণি থানা এবং সিইএসসি-কেও নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে (Camac Street)।

Camac Street
Camac Street

অগ্নি-নিরাপত্তা শংসাপত্রের মেয়াদ শেষ (Camac Street)

৯, অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির মূল ভবনের সপ্তম ও অষ্টম তলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর। ওই দুই তলার জন্য নিয়মিত ভাড়া দেওয়া হয় বলে আগেই জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। দমকল সূত্রের বক্তব্য, অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগে ভবনের মালিকপক্ষ এবং ভাড়াটিয়াদের তলব করা হয়েছিল। ভাড়াটিয়ারা নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হলেও মালিকপক্ষ সেই তলবে সাড়া দেয়নি। এরপর ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে এবং জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখে দমকলের আধিকারিকরা জানতে পারেন, ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের মূল দায়িত্ব মালিকপক্ষের। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ভবনের অগ্নি নিরাপত্তার শংসাপত্রের মেয়াদ গত ১০ অগস্ট শেষ হয়ে গিয়েছে। সেটি পুনর্নবীকরণের সুপারিশ করা হলেও তা করা হয়নি বলে দমকলের বক্তব্য।

এই পরিস্থিতিতে সপ্তম ও অষ্টম তলাকে নিরাপদ নয় বলে চিহ্নিত করে দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। একই নির্দেশ বেসমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথভাবে স্থাপন এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই অংশ ব্যবহার করা যাবে না। এমনকি ভবনের মালিকপক্ষও ওই দুই তলা ব্যবহার করতে পারবেন না বলে স্পষ্ট করেছে দমকল।

Advertisement
Advertisement

হোর্ডিং-বিতর্কের পর হামলা (Camac Street)

ক্যামাক স্ট্রিটের এই দফতরকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক ঘটনা সামনে এসেছে। কিছু দিন আগে অভিষেকের দফতরের বাইরে থাকা তৃণমূলের নামাঙ্কিত একটি হোর্ডিং খুলতে সেখানে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। পুরসভার অভিযোগ ছিল, হোর্ডিংটি বিপজ্জনকভাবে ঝুলছিল এবং জননিরাপত্তার জন্য তা ঝুঁকিপূর্ণ। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অনুগামীদের সঙ্গে পুরকর্মীদের বচসা বাধে। পরিস্থিতি গড়ায় পুলিশের সঙ্গে হাতাহাতি পর্যন্ত। সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা এখনও চলছে।

Advertisement
Advertisement

হোর্ডিং খুলে দেওয়ার পর সেখানে ফের তৃণমূলের নামাঙ্কিত ব্যানার টাঙানো হয়েছিল বলে অভিযোগ। এর মধ্যেই বৃহস্পতিবার ভোরে ওই দফতরে কয়েক জন দুষ্কৃতী হামলা চালায় বলে তৃণমূলের অভিযোগ। দফতরের কর্মী-সমর্থকদের মারধরের ঘটনাও ঘটে। ঘটনায় ইতিমধ্যেই ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিষেক নিজেও দফতরে হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে সরব হন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অগ্নি নিরাপত্তার প্রশ্নে দমকলের কড়া নির্দেশিকা সামনে এল।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/04/farakka-landslide/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury