Census 2027
Census 2027

Census 2027: ১ আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা!

বেঙ্গল লিবার্টি, কলকাতা:

রাজ্যে আগামী বছরের জনগণনা (Census 2027) প্রক্রিয়ার দিনক্ষণ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করলেন। আগামী ১ আগস্ট থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি ২০২৭ এর শেষদিন পর্যন্ত রাজ্যজুড়ে এই জনগণনা প্রক্রিয়া চলবে। এই সম্পূর্ণ প্রক্রিয়ার সাথে রাজনীতির দূর-দূরান্তের কোনও সম্পর্ক নেই। এটি সুশাসনের স্বার্থেই অত্যন্ত জরুরি – ব্যাপারটি স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী।

Census 2027
Census 2027

“দেশ এগিয়ে গিয়েছে, আমরা পিছিয়ে ” Census 2027

সাংবাদিক বৈঠকে জনগণনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ” জনগণনা পরিচালনার ক্ষেত্রে গোটা দেশ আজ অনেকখানি এগিয়ে গিয়েছে। কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। পশ্চিমবঙ্গকে এবার সেই খামতি পূরণ করে দ্রুত এগিয়ে যেতে হবে।” – কড়া বার্তা দিলেন রাজ্যবাসীর উদ্দশ্যে। সুশাসন এবং সঠিক সরকারি পরিকল্পনার জন্য এই জনগণনা অপরিহার্য।

Suvendu Adhikari
Suvendu Adhikari

সীমান্তে অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তন

সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের এই দেশে ঢুকতে বরদাস্ত করা এবং জনবিন্যাসের আমূল পরিবর্তনের জন্য প্রাক্তন সরকারকে দায়ী করেছেন তিনি। “বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এখনও কাঁটাতারহীন অবস্থায় রয়েছে। আগের রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে। বিএসএফকে জমি হস্তান্তর না করায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা যায়নি।

তিনি বাংলার প্রতিটি নাগরিককে এই ব্যাপারে সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন। আগামী ১ আগস্ট থেকে রাজ্যে শুরু হবে জনগণনা। অপেক্ষায় রাজ্যবাসী।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury