CM Shuvendu Adhikari: তোলাবাজির প্রসঙ্গ উঠবে এমন কাজ নয়! সাংগঠনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty:

তোলাবাজি নিয়ে কোনও অভিযোগের সুযোগ নয়। দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে হবে, পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কাজেও দিতে হবে বিশেষ গুরুত্ব। পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার দলীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত সাংগঠনিক বৈঠক থেকে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
Advertisement

সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী (CM Shuvendu Adhikari)

 

জেলার সাংগঠনিক পরিস্থিতি এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি, সম্পাদক, সভাধিপতি-সহ জেলা স্তরের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি বৈঠকে ছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তমলুক সাংগঠনিক জেলার ছয় বিধায়ক।

বৈঠকে জেলার সার্বিক উন্নয়ন এবং সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা দ্রুত মেরামতের বিষয়ে আলোচনা হয়। স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজেদের এলাকায় উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে উন্নয়নের ক্ষেত্রে মণ্ডল সভাপতিদের বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংসদ, বিধায়ক এবং জেলা নেতৃত্বকে মণ্ডল স্তরের সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

উন্নয়নমূলক কাজে বিশেষ নজর (CM Shuvendu Adhikari)

 

বৈঠক শেষে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখার পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তোলাবাজি প্রসঙ্গেও বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এমন কোনও কাজ করা যাবে না, যাতে দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে।

এর পাশাপাশি দলের অভ্যন্তরীণ ক্ষোভ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনো কর্মীদেরও যথাযথ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন, স্বচ্ছ ভাবমূর্তি এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিকেই সামনে রেখে তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বকে কাজের বার্তা দেওয়া হয়েছে বৈঠক থেকে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ অপ্রতিরোধ বার্সেলোনা! চতুর্থ ম্যাচেও রাজকীয় জয়

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury