Bengal Liberty : সম্প্রতি রাজ্যে একাধিক জঙ্গি গ্রেফতার হয়েছেন। তার মধ্যেই মনীষীদের নাম ব্যবহার করে রাতারাতি তৈরি হচ্ছে একের পর এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এই আবহেই এবার ‘টুকরো টুকরো গ্যাং’-এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari )। মঙ্গলবার ‘অন্নপূর্ণা যোজনা’-সহ একাধিক নারীকল্যাণমূলক প্রকল্পের রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই মা-বোনেদের বীরাঙ্গনার ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান তিনি। মাতঙ্গিনী হাজরা, রানি রাসমণি, রানি শিরোমণি, বীণা দাস ও প্রীতিলতা ওয়াদ্দেদারের উদাহরণ টেনে তাঁর বার্তা, দেশের ভিতর থেকে স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদে আঘাত হানতে চাওয়া ‘অপশক্তি’র বিরুদ্ধে নারীদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে (CM Suvendu Adhikari )।

কাদের বললেন টুকরে টুকর গ্যাং? (CM Suvendu Adhikari )
ককরোচ জনতা পার্টি এখন অতীত। নতুন করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসের ভাষণে করা ‘দিমাগি নকশাল’ মন্তব্যের পরেই এই নামে একটি নতুন অ্যাকাউন্ট সামনে আসে। অল্প সময়ের মধ্যেই নজর কাড়ে সেই অ্যাকাউন্ট। সোমবার সকাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা পৌঁছে গিয়েছিল ১.৪৪ লক্ষে। তবে বেলা গড়াতেই অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়। এরপরই ফের বার্তা দিয়ে নিজেদের ‘দিমাগি মানুষ’ বলে দাবি করে নতুন করে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে তারা।এমনকি অ্যাকাউন্টটিরতে তারা নিজেদের ভগত সিং-এর অনুসারী বলে দাবি করেছে। সেখানে লেখা হয়েছে, “আমরা ভগত সিং-এর অনুসারী…তারা যদি আমাদের অ্যাকাউন্ট বন্ধ করা বা আমাদের ‘দেশবিরোধী’ তকমা দেওয়ার চেষ্টা করে, তবে জেনে রাখুন-তারা আসলে ভগত সিং-কে অসম্মান করছে৷”

প্রথমে সিজেপি তারপর ‘দেমাগি নকশাল’ পার্টি, একের পর এক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের দরুন পরোক্ষ ভাবে সিজেপি অর্থাৎ আরশোলাদের এবং নকশালদের ‘টুকরে টুকরে’ গ্যাং বলে তাঁদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা জানিয়েছেন তিনি। আর সেই লড়াইয়ে মা-বোনেদেরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
আরও খবর
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/18/suvendu-on-annapurna-yojana-2/


