Bengal Liberty : মঙ্গলবার দুপুরের পর বারুইপুরে পৌঁছে সরাসরি পুলিশ সুপারের দফতরে যান মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। সেখানে নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি, গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। এসপি দফতরে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তও। তিনি জানান, বিরোধী দলকেও ডেকেছিলেন এই বৈঠকে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “কাউকে ছাড়া হবে না”। পাশাপশি পরবর্তীতে এই ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি (CM Suvendu Adhikari)।

‘এক সপ্তাহের মধ্যে ফের আসব’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari)
নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, “এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেটা নিশ্চিত করতে হবে। কাউকে ছাড়া হবে না। পুলিশ যা করার করছে। সমস্ত এসপি, সিপির সঙ্গে কথা বলেছি।” তদন্তের অগ্রগতি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়ে তিনি বলেন, “ডিজিপির রিপোর্টের পর আমরা অ্যাকশন নেব। ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের নির্দেশ, পকসো আইন, যা যা আইনি ব্যবস্থা রয়েছে, সবই প্রয়োগ করা হবে।’’ ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়া উত্তেজনা এবং গণপিটুনিতে মৃত্যুর প্রসঙ্গেও কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “পিটিয়ে মারার ঘটনায় খুনের মামলা হবে।” এছাড়া ঘটনার পর উত্তেজনা, রাস্তা অবরোধ এবং রেললাইন উপড়ে ফেলার মতো ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “২০০-র বেশি লোককে চিহ্নিত করা হয়েছে। পিছন থেকে যারা উস্কানি দিয়েছেন, তাঁদেরও চিহ্নিত করা হয়েছে।”

‘সবাই ভুগবে’- শুভেন্দু (CM Suvendu Adhikari)
ঘটনার পর রেললাইন উপড়ে ফেলা, ভাঙচুর ও হিংসার ঘটনাকে নিছক বিক্ষোভ মানতে বরাবর নারাজ তিনি। এই ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। এই ঘটনার সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগ আছে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যারা ভোটে প্রত্যাখ্যাত হয়েছে, ভোটে হেরেছে, চিহ্নিত করা হয়েছে…” তারপরই তিনি বলেন, “আমি এখানে বিরোধী পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। সায়নী ঘোষ, বিমান বন্দ্যোপাধ্যায় এসে দেখা করেছেন।” প্রশাসনের ভূমিকা নিয়ে আশ্বস্ত করে তিনি আরও বলেন, “এক সপ্তাহের মধ্যে আবার আসব। সরকার কী করছে, দেখতে পাবেন। এক সপ্তাহের মধ্যে দুই পরিবারের কাছেও যাব।” আগের সরকারের সঙ্গে তুলনা টেনে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আগের সরকার এমন করেছে বলে জানা নেই। কিন্তু এটা আমার কর্তব্য।” সবশেষে তিনি বলেন , “আমাদের সরকারের উপর আস্থা রেখেছে পরিবার। এটাই সবথেকে বড় প্রাপ্তি।”
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/07/tmc-7/


