CPM Candidate List WB
CPM Candidate List WB

এসআইআরের পক্ষে সাওয়াল বমান বসুর? বামফ্রন্টের সঙ্গে অসঙ্গতি প্রকাশ্যে! (biman basu)

Bengal Liberty: এসআইআর নিয়ে বামফ্রন্ট আর বিমানবসুর বক্তব্যে অসঙ্গতি! আজ এসআইআর সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটিশন জমা দিল বামফ্রন্টের ১০ টি দল। মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া চিঠিতে এসআইআর-এর বিরোধীতা করে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়ার বাতিলের দাবি জানানো হয়েছে।

biman basu
biman basu

উল্টো সুর বিমান বসুর মুখে (biman basu)

কিন্তু অবাক করা বিষয় হল, সিপিএমের প্রবীণ নেতা এবং বামফ্রন্টের চেয়ারম্যানের মুখে ভিন্ন রব। এ দিন তিনি বলেন, NO CAA NO NRC বলছি না। তবে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে যাতে এসআইআর-এর নাম শুনলে লোকে ভয় না-পায়। তাঁর মতে, কমিশনের একটি পুস্তিকা প্রকাশ করা প্রয়োজন যেখানে এসআইআর সংক্রান্ত বিস্তারিত উল্লেখ থাকবে। যাতে সাধারণ মানুষের বিভ্রান্তি কাটে। বিমান বসুর মুখে সরাসরি এসআইআর নিয়ে বিরোধীতা শোনা যায়নি। একইভাবে কমিশনের উদ্দেশ্যে আক্রমনাত্মক মন্তব্য ছুঁড়ে দেননি তিনি। বিজেপিকে কমিশনের হয়ে সাফাই গাওয়া বন্ধ এবং তৃণমূলের এসআইআর বিরোধিতার বিরুদ্ধে সাওয়াল করেছেন তিনি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury