Bengal Liberty
ক্যামাক স্ট্রিটে অফিসের হোর্ডিং খোলা নিয়ে অশান্তির ঘটনায় সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে তলব করল পুলিশ (Derek O Brien)। ডেরেককে সোমবার থানায় ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডে তাঁর বাড়িতে পৌঁছন থানার আধিকারিকেরা। কয়েক বার ডাকাডাকিও করেন তাঁরা। অনেক ক্ষণ কোনও সাড়া পাওয়া যায়নি। বেশ কিছু ক্ষণ পরে এক জন প্রতিনিধি বেরিয়ে এলে তাঁর হাতেই সমনের নোটিস তুলে দেওয়া হয়।
ক্যামাক স্ট্রিটের অশান্তির ঘটনায় মোট তিনটি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে একটি মামলার তদন্তের সূত্রেই অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ডেরেক ও’ব্রায়েনকেও ওই ঘটনায় তলব করা হয়েছে। রবিবার সকালে তাঁর বাড়িতে নোটিস নিয়ে যায় পুলিশ। সেই সময় ডেরেক বাড়িতে ছিলেন না। তাঁর এক কর্মী পুলিশের কাছ থেকে নোটিস গ্রহণ করেন। সোমবার তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছে।

কী ঘটেছিল ক্যামাক স্ট্রিটে? Derek O Brien
গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের একটি অফিসের হোর্ডিংকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। হোর্ডিংটি বেআইনি বলে অভিযোগ তুলে তা খুলতে পুরসভার কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন। অভিযোগ, অফিসে ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। এরপর পুলিশ ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন। এরপর পুলিশ, পুরকর্মী ও অফিসের কর্মীদের মধ্যে হাতাহাতির অভিযোগ ওঠে। ঘটনায় পুরকর্মীকে হেনস্থা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগও সামনে আসে।
আরও খবর

ক্যামাক স্ট্রিটের ঘটনায় বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টেও। অভিষেকের অভিযোগ ছিল, কোনও বৈধ নোটিস ছাড়াই পুরসভার পক্ষ থেকে বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। এই নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার সম্ভাবনা খারিজ করে দেয় আদালত। আদালতের পর্যবেক্ষণ ছিল, সাইনবোর্ড ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে, তাই এই মুহূর্তে অন্তর্বর্তী সুরক্ষার প্রশ্ন নেই।
উল্লেখ্য, এরই মধ্যে ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিষেকের বিরুদ্ধে অফিসের দু’টি ফ্লোর চুক্তির শর্ত ভেঙে দখলে রাখার অভিযোগ তুলেছে মালিকপক্ষ। এই বিষয়ে কালীঘাট তৃণমূলকে আইনি নোটিসও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।


