Dipak Barman

Dipak Barman: স্কুল শিক্ষামন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক, সাইবার অপরাধের অভিযোগে পুলিশের দ্বারস্থ দীপক বর্মণ

Bengal Liberty: পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই দ্রুত আইনি পদক্ষেপ নিয়েছেন মন্ত্রী। তিনি আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপারের (SP) কাছে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Dipak Barman
Dipak Barman

মন্ত্রী জানান, তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অননুমোদিতভাবে কেউ বা কারা প্রবেশ করেছে বলে তিনি সন্দেহ করছেন। ইতিমধ্যেই একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মন্ত্রীর অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তিকে ইউপিআই (UPI) স্ক্যানার পাঠিয়ে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে এই সাইবার অপরাধের তদন্ত শুরু করার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে। কীভাবে অ্যাকাউন্টটি হ্যাক হলো, তার উৎস এবং এর পেছনে কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রশাসনের একাংশের মতে, জনপ্রতিনিধিদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই ঘটনাকে কেন্দ্র করে সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: তারাতলার ‘রিয়েল হিরো’দের কুর্নিশ: উদ্ধারকাজে অংশ নেওয়া NDRF, সেনা ও পুলিশকে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury