Durgapur rape case
Durgapur rape case

আবারও প্রমাণিত ধর্ষণের রাজ্য পশ্চিমবঙ্গ, আড়াল করতে সাফাই মন্ত্রী শশী পাঁজার (Durgapur rape case)

Bengal Liberty: ফের এ রাজ্যে গণধর্ষণের শিকার এক ডাক্তারি পড়ুয়া। জানা গিয়েছে,দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই ধর্ষিতা ওড়িশার জলেশ্বরের বাসিন্দা।

নির্যাতিতার অভিযোগ, শুক্রবার তাঁর পুরুষ সঙ্গীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন তিনি। সেইসময় কয়েক জন যুবক মিলে প্রথমে তাঁকে উত্ত্যক্ত করে। এরপর টেনে-হিঁচড়ে  জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগ দায়ের হতেই তদন্ত নেমেছে পুলিশ। ধর্ষিতার বয়ান রেকর্ড করা হয়েছে বলেও খবর।

পুলিশ সূত্রে আরও খবর, তরুণীর বন্ধুকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা। নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় ওই তরুণীর বন্ধু। যদিও পরে  নির্যাতিতাকে  তাঁর ওই বন্ধু হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার সত্যতা যাচাই করতে তরুণীর বন্ধুকে আটক করে রেখেছে পুলিশ।

Durgapur rape case
Durgapur rape case

  শুরু রাজনৈতিক চাপানউতোর (Durgapur rape case)

এই ঘটনায় রাজ্যের শাসকশিবিরকে  দোষারোপ  করে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালবীয়। প্রতিবাদ কর্মসূচির ডাক দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও। এই প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। পাল্টা বিজেপি শাসিত রাজ্যে সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। তাঁর কথায়, “এখানে রাজনীতির কোনও জায়গা নেই। এটা সামগ্রিক ভাবে সামাজিক অবক্ষয়।”

সাংবাদিক বৈঠকে বিরোধীদলনেতা জানান, নির্যাতিতার বাবার সঙ্গে একধিক বার কথা হয়েছে তাঁর। দোষী এখনও গ্রেফতার হয়নি। অন্যদিকে, এদিন নির্যাতিতার এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছেন বিজেপির নেতৃত্বরা। যার মধ্যে ছিলেন বিজেপি সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury