Bengal Liberty : এন্টালি থানার মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে স্থানীয় বিজেপি নেতা সুদীপ রামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল দল (Entally police station)। শুক্রবার তাঁকে শো-কজ করে সাময়িক ভাবে সাসপেন্ড করেছে বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। স্বাধীনতা দিবসের রাতে কেন তিনি থানার গেটে তালা দেওয়ার মতো ঘটনায় জড়িয়েছিলেন, তার ব্যাখ্যা আগামী সাত দিনের মধ্যে দিতে বলা হয়েছে। দলীয় শীর্ষ নেতৃত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিলম্বিতই থাকবেন সুদীপ। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশেই এই পদক্ষেপ বলে দলীয় সূত্রে খবর (Entally police station)।

শুভেন্দুর হুঁশিয়ারির পর একের পর এক কড়া পদক্ষেপ বিজেপির (Entally police station)
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ ও প্রশাসনের কাজে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও একাধিকবার জানিয়েছেন তিনি। বিধানসভায় গুন্ডাদমন আইন পাসের সময়ও মুখ্যমন্ত্রীর বার্তা ছিল স্পষ্ট-পুলিশের উপর হামলা বা বাহিনীর কাজে বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই আবহেই এন্টালি থানার ঘটনায় দলের স্থানীয় নেতার বিরুদ্ধে বিজেপির এই শাস্তিমূলক পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কী ঘটেছিল স্বাধীনতা দিবসের রাতে? (Entally police station)
এন্টালি বিধানসভা এলাকায় বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। এক দিকে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের গোষ্ঠী, অন্য দিকে দিলীপ রাম ও তাঁর ভাই সুদীপ রামের গোষ্ঠী। সূত্রের খবর, পদ্মপুকুরের ৫৪ নম্বর ওয়ার্ডে দিলীপ-সুদীপের শিবির দুর্গাপুজোর আয়োজনের পরিকল্পনা করেছিল। খুঁটিপুজোও হয়ে যায়। তবে সেই আয়োজনকে ঘিরেই দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয় বলে অভিযোগ। প্রিয়ঙ্কা শিবিরের দাবি, পুজো নিয়ে তাঁদের সঙ্গে বিবাদ নয়, বরং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দিলীপ-সুদীপের গোষ্ঠীর বাগবিতণ্ডা হয়েছিল।
আরও খবর
এরপর সেই বিরোধের আঁচ পড়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। দিলীপ-সুদীপের শিবিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কয়েক জন চড়াও হয়ে তাণ্ডব চালান এবং মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে আক্রান্ত গোষ্ঠীর লোকজন এন্টালি থানা ঘেরাও করেন। অভিযোগ, থানার মূল গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গভীর রাতে পুলিশের শীর্ষ আধিকারিকেরা থানায় পৌঁছন। তাঁদের হস্তক্ষেপ ও মধ্যস্থতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও থানার গেটে তালা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে দিলীপ-সুদীপ শিবির। তাঁদের দাবি, তাঁদের কেউ তালা দেননি, পুলিশকর্মীরাই নিজেদের নিরাপত্তার কারণে গেটে তালা দিয়েছিলেন। তবে পুলিশ সূত্রে খবর, ঘটনায় দিলীপ রাম ও সুদীপ রামের বিরুদ্ধে এন্টালি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

গোষ্ঠীদ্বন্দ্বে নতুন করে উঠে আসছে বিধায়কের নাম
এন্টালির এই রাজনৈতিক টানাপড়েনে স্থানীয় ঋতব্রত-পন্থী বিধায়ক সন্দীপন সাহার নামও জড়িয়েছে। অভিযোগ, তাঁর ঘনিষ্ঠ কয়েক জন একটি গোষ্ঠীকে ইন্ধন জুগিয়ে বিবাদ আরও বাড়িয়ে দিচ্ছেন। যদিও এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি দুই শিবিরের নেতারাই। এবার থানার গেটে তালা দেওয়ার অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করে বিজেপি স্পষ্ট বার্তা দিল- দলের কোনও নেতা-কর্মীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা ভাঙার অভিযোগ উঠলে সাংগঠনিক স্তরেও ব্যবস্থা নেওয়া হবে। এখন নজর, শো-কজের জবাবে সুদীপ কী ব্যাখ্যা দেন এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী সময়ে দল কী সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/29/manish-shukla-murder-case/


