Bengal Liberty:
টাকা দিলেই তৈরি হয়ে যাচ্ছিল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে জন্মের শংসাপত্র। টিটাগড় স্টেশন লাগোয়া একটি দোকানকে ঘিরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। সাইবার প্রতারণার একটি মামলার তদন্তে নেমে আমডাঙা থানার পুলিশ এই বেআইনি নথি তৈরির কারবারের সন্ধান পায়। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে(Fake Aadhaar Card)।

দোকানের আড়ালেই জাল নথি (Fake Aadhaar Card)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিটাগড় স্টেশনের একেবারে পাশে একটি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে এই কারবার চলছিল বলে অভিযোগ। নির্দিষ্ট টাকা দিলেই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সরকারি নথি তৈরি করে দেওয়া হত বলে তদন্তকারীদের দাবি। খবর পেয়ে ওই দোকানে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে বেশ কয়েকটি ডেস্কটপ, ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আই স্ক্যানার-সহ একাধিক ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার হয়েছে।সেই সঙ্গে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।
আরও খবর
সাইবার প্রতারণার তদন্ত করতে গিয়েই এই চক্রের হদিশ মেলে বলে পুলিশ সূত্রে খবর। ফলে প্রাথমিক তদন্তের গণ্ডি ছাড়িয়ে এবার এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে নথি তৈরির তথ্য বা প্রযুক্তিগত সহায়তা আসত এবং তৈরি করা ভুয়ো নথি কোথায় ব্যবহার করা হত, তা খতিয়ে দেখা হচ্ছে।

তৎপর STF (Fake Aadhaar Card)
সম্প্রতি জাল নথি ও ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে বেআইনি ভাবে ভারতে প্রবেশের অভিযোগে stf এর যাকে গ্রেফতার হয়েছে পাকজঙ্গি এজেন্ট। তাদের সাহায্যকারীদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে বিভিন্ন তদন্তকারী সংস্থা। সেই আবহে টিটাগড় স্টেশনের মতো জনবহুল এলাকায় প্রশাসনের নজরের আড়ালে এমন কারবার চলার অভিযোগ ঘিরে প্রশ্ন উঠেছে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও।
Fake Aadhaar Card
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই চক্রের পিছনে আরও বড় কোনও মাথা থাকতে পারে। শুধু টিটাগড় নয়, রাজ্যের অন্য প্রান্তেও একই ধরনের ভুয়ো নথি তৈরির কারবার চলছে কি না, তা খতিয়ে দেখার প্রস্তুতি শুরু করেছে পুলিশ। আমডাঙা থানার তরফে জানানো হয়েছে, তদন্তের প্রয়োজনে আরও তল্লাশি চালানো হবে এবং চক্রের সঙ্গে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করার চেষ্টা চলছে।
একটি ছোট দোকান থেকে জাল নথি তৈরির এই কারবারের হদিশ মেলার পর এখন তদন্তকারীদের নজর চক্রটির মূল মাথা এবং তাদের নেটওয়ার্কের দিকে।

আরও পড়ুনঃ ‘পরিবর্তন হলে একটু তো আওয়াজ হবেই’, যাদবপুর সংঘর্ষে বিস্ফোরক দিলীপ ঘোষ


