ISF
ISF

ISF : বনহরিশপুর হাই মাদ্রাসায় ISF- এর জয়! ছয় আসনেই জয়ী

Bengal Liberty

হাওড়ার বনহরিশপুর হাই মাদ্রাসার(ISF)পরিচালন সমিতির নির্বাচনে বড়সড় সাফল্য পেল আইএসএফ। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে চতুর্মুখী লড়াইয়ে ছয়টি আসনের প্রতিটিতেই জয়ী হয়েছেন আইএসএফ সমর্থিত প্রার্থীরা। তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থীদের পরাজিত করে এই জয় এসেছে বলে দলের তরফে জানানো হয়েছে।

Advertisement
Advertisement

অভিভাবকদের সমর্থনেই জয় (ISF)

আইএসএফের দাবি, পরিচালন সমিতিকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে পরিচালনার আহ্বান জানানো হয়েছিল অভিভাবকদের কাছে। সেই আহ্বানে সাড়া দিয়েই অভিভাবকেরা আইএসএফ প্রার্থীদের সমর্থন করেছেন। ফলে ছয়টি আসনেই জয় পেয়েছে দল।জয়ী ছয় প্রার্থী হলেন আতিবার মল্লিক, আব্দুল কালাম মল্লিক, নজরুল মণ্ডল, শেখ নাসিবুল রহমান, শেখ মোস্তাকিন এবং আসমা বেগম। ফল প্রকাশের পর জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী। আগামী দিনে পরিচালন সমিতির সমস্ত কাজ স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনা করার জন্য তিনি জয়ী সদস্যদের পরামর্শ দিয়েছেন।

দুর্নীতিমুক্ত পরিচালনার আশ্বাস (ISF)

দলের তরফে আরও দাবি করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার যে বার্তা তারা দিয়ে আসছে, এই নির্বাচনের ফলাফল তারই প্রতিফলন। ছয়টি আসনেই জয়কে সংগঠনের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে আইএসএফ।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury