kalkata shootout
kalkata shootout

শহরে শিকেয় নিরাপত্তা! দিন দুপরে চলল গুলি (kalkata shootout)

Bengal Liberty: মহলয়ার দিনই খাস কলকাতায় চলল গুলি। গুলশান কলোনির পর এবার চারু মার্কেটে গুলি চলার ঘটনাটি ঘটে। দুষ্কৃতীরা অধারা বলেই খবর। ইতিমধ্যেই নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

kalkata shootout
kalkata shootout

স্থানীয় সূত্রে খবর, (kalkata shootout)

রবিবার দুপুরে ২ দুষ্কৃতী বাইকে চেপে ঘটনাস্থলে আসে। চারু মার্কেটের একটি জিমের সামনে বাইক থামিয়ে ভিতরে ঢুকে যায় তারা। খোঁজ করতে শুরু করে জিমের মালিকের। এরপর মালিককে দেখতে পেলে তাঁর দিকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় হামলাকারীরা। একটুর জন্যে প্রাণরক্ষা পান নিশানায় থাকা ব্যক্তি। সেইসময় ওই দুষ্কৃতীরা হেলমেট দিয়ে মুখ ঢেকে রেখেছিল। যার জেরে কেউ তাঁদের চিনতে পারেনি বলে জানা গিয়েছে। ছুটির দিন হওয়ায় জিমভর্তি মানুষ ছিল। তবে জখমের  খবর পাওয়া যায়নি । অনুমান এই ঘটনার জের ব্যক্তিগত শত্রুতা। ইতিমধ্যেই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সংশ্লিষ্ট মহল। কেন বারবার গুলি চলার ঘটনা ঘটেছে? পুলিশি পদক্ষেপ কতদূর এই প্রশ্নই উঠেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury