Bengal Liberty
তরুণ প্রজন্মের প্রতি আশাবাদী কল্যাণ ব্যানার্জী (Kalyan Banerjee)। সমানভাবে ছাত্র সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তিনি। যতই বাধা আসুক, লড়াই আপনাদের করতে হবে ” মঞ্চ থেকে যুব সমাজকে বার্তা দিলেন কল্যাণ। ছাত্রদের উদ্দেশ্যে তিনি জানান, ” জেলে পাঠালেও জেল থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এবং শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলতে হবে।” তবে, মুখ্যমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ” আপনার সময় ফুরিয়ে এসেছে! ”
কল্যাণ ব্যানার্জীর দাবি, যারা মমতা ব্যানার্জীকে ভালোবাসেন, যারা বাংলাকে সত্যিকরে ভালোবাসে, তারাই এখানে আছে। সব চোরগুলো একসঙ্গে পাল্টি খেয়েছে। এমনকি, ২০ টা সিটে সাংসদের পদ খারিজ করে দেখানোর চ্যালেঞ্জ করলেন কল্যাণ। তিনি জানিয়েছেন, ” আগামী এক বছরে ২০ টি পদ খারিজ করে পুননির্বাচন করব, শুভেন্দু অধিকারীর কত বড় ক্ষমতা আছে দেখব ! মঞ্চ থেকে কল্যাণ ব্যানার্জীর এমন বার্তায় রীতিমত শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও খবর
বাংলার রাজনৈতিক ইতিহাসকে কলঙ্কিত করেছে শুভেন্দু Kalyan Banerjee
সভামঞ্চ থেকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে কল্যাণ বলেন, ” বাংলার রাজনৈতিক ইতিহাসকে যে কলঙ্কিত করেছে, তার নাম শুভেন্দু অধিকারী, তার ক্ষমা নেই।” এমনকি, বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রীর পকেটের লোক বলেও কটাক্ষ করেন কল্যাণ। পাশাপাশি, শুভেন্দু অধিকারীকেও অস্থায়ী মুখ্যমন্ত্রী বলে তীব্র কটাক্ষ করলেন আইনজীবী ও সাংসদ কল্যাণ ব্যানার্জী। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানালেন, ” আপনার দিন ঘনিয়ে এসেছে।” তবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এখনও এই মন্তব্যের পরিপেক্ষিতে সরাসরি কোন উত্তর মেলেনি।


