অভয়ার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা কুণালের

Bengal liberty: প্রথমে হুমকি! তারপর অভায়ার মা-বাবার বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন কুণাল ঘোষ। জানা গিয়েছে, মামলা দায়ের হয়েছে ব্যাংকশাল কোর্টে।

কিছুদিন আগে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ হুমকি দিয়েছিলেন অভয়ার বাবা-মা ক্ষমা না চাইলে তিনি মামলা করবেন। ২০২৪ সালের ৯ আগস্ট একমাত্র সন্তানকে হারানোর পর টানা বিচার চেয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন অভয়ার বাবা-মা।

চলতি বছরের ৯ আগস্ট মেয়ের ধর্ষণ খুনের বিচার চেয়ে তাঁরা ‘নবান্ন চলো’ ডাক দিয়েছিলেন। কুনালের অভিযোগ, অভয়ার বাবা-মা বলেছেন, কেন্দ্রীয় এজেন্সি সেটিং করছে, তার সঙ্গে তৃণমূল নেতাও জড়িত। অভয়ার বাবা-মা আইনি নোটিশ পাওয়ার পরে জানিয়ে দিয়েছিলেন ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। বুধবার জানা গিয়েছে অভয়ার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করছেন কুণাল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury