Bengal Liberty
বাদল অধিবেশন শুরুর আগেই লোকসভার আসন বিন্যাসে বড়সড় রদবদল করা হয়েছে (Lok Sabha)। নতুন এই আসন বণ্টনের ফলে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর প্রথম সারিতে বসবেন না। তাঁর পরিবর্তে প্রথম সারির আসন পেয়েছেন দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই পরিবর্তন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

লোকসভায় নতুন আসন বিন্যাস Lok Sabha
সোমবার থেকে শুরু হওয়া লোকসভার বাদল অধিবেশনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের আসন পুনর্বিন্যাস করা হয়। নতুন তালিকা অনুযায়ী, এতদিন তৃণমূলের লোকসভার দলনেতা হিসেবে ৩৫৪ নম্বর প্রথম সারির আসনে বসা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার দ্বিতীয় সারিতে স্থানান্তর করা হয়েছে। তাঁর আগের আসনেই বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, তৃণমূলের সংসদীয় দলনেতা থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ওই আসনেই বসতেন।

আসন পুনর্বিন্যাসে পরিবর্তন এসেছে তৃণমূলের আরও কয়েকজন সাংসদের ক্ষেত্রেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য।
আরও খবর

অন্যদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নতুন আসন আরও পিছনের সারিতে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, এনসিপিআই শিবিরের সাংসদদের আসনও আগের তুলনায় সামনের দিকে এসেছে বলে জানা গিয়েছে।উল্লেখযোগ্যভাবে, এদিনই তৃণমূলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছিলেন, ছোট কোনও রাজনৈতিক দলকে যেন প্রথম সারিতে আসন বরাদ্দ না করা হয়। সেই আবেদনের পর নতুন আসন বিন্যাস প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা ও আলোচনা শুরু হয়েছে।


