Bengal liberty: তৃণমূলের অন্দরে কারওর মান, কারওর অভিমান। এমনই দৃশ্য দেখা গেল প্রধানমন্ত্রীর জন্মদিনে।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ছিল। তাবড় রাষ্ট্রনায়ক থেকে শুরু করে দেশের অভিনেতা অভিনেত্রী সকলেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন ডায়মন্ড হারবারের বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তৃণমূল সুপ্রিমোর এক্স হ্যান্ডেলে তেমন কোনও পোস্ট দেখা যায়নি। এখান থেকেই স্পষ্ট যে, দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আগ্রহী নন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই পথে হাঁটলেন না অভিষেক। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু নেপোথ্যে কি রয়েছে বড় কোনও কারণ?

আরও খবর
কেন মমতাকে এড়িয়ে গেলেন অভিষেক?
গতকাল তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কীর্তির পর শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এই পোস্টকে ঘিরে। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়ে অভিষেক লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী @narendramodi র জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা। এই পোস্ট নজরে এসেছে তৃণমূল নেতৃত্বদেরও। এখন দেখার, ভোটের আগে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন ঘটে কি না।


