Mid-Day Meal
Mid-Day Meal

Mid-Day Meal: হাসপাতাল-স্কুলে খাবারের বরাদ্দ বাড়াল রাজ্য সরকার

Bengal Liberty: 

রাজ্যের সরকারি হাসপাতাল ও বিদ্যালয়গুলিতে খাবারের পুষ্টিমান ও গুণগত মান উন্নত করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Mid-Day Meal)। সোমবার ঘোষণা করা হয়েছে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের দৈনিক খাদ্য বরাদ্দ এবং ‘পিএম পোষণ’ প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পড়ুয়াদের রান্নার খরচ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। নতুন এই সিদ্ধান্ত আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে কার্যকর হবে।

Mid-Day Meal
Mid-Day Meal

১ আগস্ট থেকে কার্যকর নতুন পুষ্টি বরাদ্দ 

স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা রোগীদের দৈনিক খাবারের খরচ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। এর ফলে রোগীরা আরও উন্নত মানের, পুষ্টিকর ও সুষম খাদ্য পাবেন বলে আশা করছে সরকার।
অন্যদিকে, পিএম পোষণ প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য দৈনিক রান্নার খরচ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। এই অতিরিক্ত ৩.২২ টাকা সম্পূর্ণভাবে রাজ্য সরকার বহন করবে।সরকারের মতে, সাধারণ ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সরকারি পরিষেবায় আগের মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই এই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

Advertisement
Advertisement

উল্লেখযোগ্য বিষয় হলো, সরকারি হাসপাতাল ও বিদ্যালয়ের খাবারের খরচ সর্বশেষ সংশোধন করা হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ প্রায় নয় বছর পর এই খাতে বরাদ্দ বৃদ্ধি করা হলো।

Advertisement
Advertisement

সরকারের দাবি, দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের মতে, পুষ্টিকর খাবার রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিশুদের জন্য উন্নত মানের খাবার তাদের শারীরিক বৃদ্ধি, সুস্বাস্থ্য এবং মেধার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। জনকল্যাণমূলক পরিষেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি নিশ্চিত করাই তাদের অন্যতম অগ্রাধিকার বলে সরকারের তরফে জানানো হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury