SSKM Hospital
SSKM hospital

দুর্গাপুর আরজিকর এখন অতীত, খবরের শিরোনামে এসএসকেএম! রাজ্যের সরকারি হাসাপাতালে লাগাতার ধর্ষণের অভিযোগ (SSKM hospital)

Bengal Liberty: ফের প্রশ্নর মুখে রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি।এবার এসএসকেএমের মতো রাজ্যের এক নম্বর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। অভিযোগ, চিকিৎসা করাতে আসা এক নাবালিকাকে হাসপাতালের ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয়েছে। অভিযুক্ত এসএসকেএমের প্রাক্তন অস্থায়ী স্বাস্থ্যকর্মী বলে হাসপাতাল সূত্রে খবর।  নাম অমিত মল্লিক। ইতিমধ্যেই তাঁকে ভবানীপুর থানার পুলিশ  গ্রেফতার করেছে।

SSKM hospital
SSKM hospital

কখন ঘটল এ ঘটনা? (SSKM hospital)

জানা গিয়েছে, বুধবার দুপুরে ওই নাবালিকা ওপিডি-তে ডাক্তার দেখাতে এসেছিল। নির্যাতিতার পরিবারের সদস্যরা যখন ডাক্তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য টিকিট কাটছিলেন। সেই ফাকে নাবালিকাকে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী।

বর্তমানে এনআরএস হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মী অভিযুক্ত। তবে এসএসকেএম-এর প্রাক্তন অস্থায়ী কর্মী হওয়ায় হাসাপাতালে যাতায়াত ছিল তার। খবর মিলেছে, হাসপাতালের পুরনো পোশাক পরেই বুধবার এসএসকেএম-এ ঢুকে যায় সে। এরপর সুযোগ বুঝে এই কাণ্ড ঘটায়। নাবালিকার চিৎকার করতে শুরু করলে ঘটনা স্থল থেকে ওই যুবক পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। পকসো ধারায় মামলা রুজু হয়েছে। আজই অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে খবর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury