(PM modi's speech)
PM modi's speech

দেবীপক্ষে মোদীর ভাষণ ঘোচাতে পারবে সম্প্রতিক সব সমস্যা? আশায় দেশবাসী (PM modi’s speech)

Bengal Liberty: দেবীপক্ষের সূচনার দিনই বক্তব্য রাখতে চলছেন প্রধানমন্ত্রী। আজ বিকেল ৫ টার সময় দেশবাসীর সামনে তাঁর ভাষণ পর্ব রয়েছে। কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী? অপেক্ষা সেটাই দেখার।

PM modi's speech
PM modi’s speech

 

ভাষণে কী কী বিষয়ে বক্তব্য পেশ করতে পারেন প্রধানমন্ত্রী? (PM modi’s speech)

সূত্রের খবর, আজ নতুন জিএসটি ও আমেরিকার একের পর এক ভারতবিরোধী সিদ্ধান্তের বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে, ভাষণে দেশবাসীকে ফের আত্মনির্ভরতার কথা মনে করাতে চান প্রধানমন্ত্রী।

আগামীকাল প্রথমা। এদিনই গোটাদেশে জিএসটি লাগু হবে। ফলত, পুজোর শুরুতেই একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আজ প্রধানমন্ত্রী তাঁর ভাষণ পর্বে এই বিষয়ে বক্তব্য রাখতে পারেন।

অন্যদিকে, আমেরিকা নতুন ভিসা নীতির প্রসঙ্গ উঠে আসতে তাঁর বক্তব্যে। তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। একইসঙ্গে প্রধানমন্ত্রী ভারতবাসীকে নিজের পায়ে দাঁড়ানোর বার্তাও দিতে পারেন। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় পণ্যে ৫০ % শুল্ক চাপিয়ে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর বাণিজ্যিক যুদ্ধ অবসান ঘটানোর পথে হেঁটে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব রেখেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। প্রধানমন্ত্রীর জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা সেই আশা যেন আরও জোরালো করেছিল। কিন্তু কথায় এক কাজে আরেক স্বভাবের বলে পরিচিত ট্রাম্প গতকাল নতুন ভিসা নীতির নির্দেশনামায় সই করে। যার কোপ এসে পড়ে সরাসরি ভারতীয় অর্থনীতির ওপর। টিসিএস, উইপ্রো, ইনফসিসের মতো ভরতের বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থা তাদের ইঞ্জিনিয়ারদের এইচ-১ বি ভিসা মারফত আমেরিকায় পাঠায়। ট্রাম্পের সিদ্ধান্তে সেই ভিসায় ১ লক্ষ ডলার ধার্য করা হয়েছে। যা ভারতীয় টাকায় ৮৮ লক্ষ টাকা। আকাশ ছোওয়া খরচের খবর শোনা মাত্রই নিশ্চিত কপালে হাত সমস্ত সংস্থার কর্ণধারদের। পাশাপাশি যাঁরা আমেরিকান সংস্থায় চাকরি করতে যান। তাঁদের জন্য থাকবে একই নিয়ম। বিপুল খরচ সামাল না দিতে পারায় অনেকেই ভারতকে ফিরতে হবে। যার জেরে  দেশে বেকারত্বের সংকট দেখা দিতে পারে। আজকের ভাষণে কি সেই বিষয়ে সুরহার রাস্তা দেখাতে পারবেন প্রধানমন্ত্রী? সেই দিকেই নজর গোটাদেশের।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury