Bengal Liberty :
রাজ্যে পালা বদলের পর আরজি কর কাণ্ডের ফাইল খুলেছে (RG Kar)। আর সেই আবহে এবার সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা পৌঁছলেন পানিহাটি শ্মশানে। ঠিক কি ঘটেছিল সেদিন! কিভাবে সম্পূর্ণ দাহকার্য সম্পন্ন হয়েছিল! সেই বিষয়ে খুঁটিনাটি সহ তথ্য ও নথি জানতেই এদিন শ্মশানে পৌঁছয় তদন্তকারী আধিকারিকারা বলে জানা গিয়েছে।

তড়িঘড়ি করে দাহ করা হয় নির্যাতিতার দেহ RG Kar
আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের তরফ থেকে আগেই দাবি করা হয়েছিল, চিকিৎসক তরুণীর দেহ তড়িঘড়ি নিয়ে গিয়ে পানিহাটি শ্মশানে শেষকৃত্য করে দেওয়ার। সেই অনুযায়ী দায়িত্ব পালন করেন শ্মশান ম্যানেজার ভোলানাথ পাত্র। শ্মশান ম্যানেজারকে জানানো হয়, স্থানীয় একটি মেয়ের দেহ আসবে। যদিও ততক্ষণে টিভির পর্দায় দেখে ঘটনার কথা জেনে গিয়েছিলেন শ্মশানে কর্মরত ম্যানেজার সহ কর্মীরাও। এরপর শ্মশান এলাকায় ধীরে ধীরে ভিড় জমতে শুরু করে। যেখানে স্থানীয় বিধায়ক ও জনপ্রতিনিধি সহ বিশাল পুলিশ বাহিনীও হাজির হয়েছিল। ফলে সংকীর্ণ জায়গায় রীতিমতো ভিড় জমে যায়। ফলে পরিস্থিতি সামাল দিতেই, নির্যাতিতা তরুনীর আগে নম্বর থাকা সত্বেও, দুটি দেহকে রেখে তৃতীয় নম্বরে থাকা নির্যাতিতা মেডিকেল ছাত্রীর দেহ দাহ করা হয়।

গোটা এলাকায় ভিড় থাকায় পুলিশের তরফ থেকে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছিল পাশাপাশি শ্মশান ম্যানেজারও চেষ্টা করেন যাতে দ্রুত কাজ করে শোকাহত পরিবারকে কিছুটা স্বস্তি দেওয়া যায়। নির্যাতিতা তরুনীর দেহ সৎকারের কাজ আগে করা হয়েছিল এমনটাই দাবি করেন পানিহাটি শ্মশান ম্যানেজার ভোলানাথ পাত্র। যতক্ষণ দেহ সৎকার হয়েছে ততক্ষণ ওই গোটা এলাকায় ব্যাপক ভিড় ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে শাসকদলের নেতা ও পুলিশদেরও। এদিন সিবিআই আধিকারিকেরা তার সঙ্গেও কথা বলেন। সেদিনের ঘটনার খুঁটিনাটি বিষয়ও চলে জিজ্ঞাসাবাদ। রাজ্যে পালাবদলের পর ফাইল খুলেছে অভয়া কাণ্ডের। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার।


