West Bengal TMC
LOP Ritabrata Banerjee

Ritabrata Banerjee: ঋতব্রতর শিবিরে যোগ দিতেই ববি অরূপকে শোকজ

Bengal Liberty:

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে একাধিক শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস(Ritabrata Banerjee)। সোমবার দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়-সহ একাধিক নেতা ও মন্ত্রীকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। কোনও সাধারণ কর্মী নন, দলের শীর্ষস্তরের একঝাঁক হেভিওয়েট নেতা ও প্রভাবশালী মন্ত্রীকে একযোগে শোকজ করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

 Ritabrata Banerjee
Ritabrata Banerjee

একাধিক নেতাকে শোকজ

সোমবার কলকাতার নোভোটেল হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত এক বৈঠকে তৃণমূলের ৬০ জন বিধায়ক এবং কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর অংশ নেন। ওই বৈঠকেই নবগঠিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন অরূপ রায়। রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয় ফিরহাদ হাকিমকে। পাশাপাশি দলের সহ-সভাপতি হিসেবে মনোনীত হন অরূপ বিশ্বাস, রথীন ঘোষ এবং সাবিনা ইয়াসমিন।

LOP Ritabrata Banerjee
LOP Ritabrata Banerjee

দলের অভিযোগ, এই নেতৃবৃন্দ পরিকল্পিতভাবে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন, যা দলের স্বার্থ ও শৃঙ্খলার পরিপন্থী। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করা হয়েছে।

সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত নতুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করার পরই কালীঘাটের নেতৃত্বের তরফে তাঁদের উদ্দেশে এই শোকজ নোটিস পাঠানো হয়েছে। যদিও এ বিষয়ে অভিযুক্ত নেতাদের কারও তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন – সভানেত্রীর পদ থেকে অপসারিত মমতা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury