Samik Bhattacharya
Samik Bhattacharya

Samik Bhattacharya: কোয়েলকে নিয়ে প্রশ্ন, শমীকের জবাব “সিদ্ধান্ত নেবে সংসদীয় দল”

Bengal Liberty

তৃণমূল কংগ্রেসের ভাঙনের প্রভাব এবার টলিউডেও (Samik Bhattacharya)। রাজ্যসভার সাংসদ পদ থেকে অভিনেত্রী কোয়েল মল্লিকের ইস্তফার পর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। যদিও কোয়েলের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতেই তাঁকে নিয়ে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

Samik Bhattacharya
Samik Bhattacharya

বিজেপিতে তৃণমূলীকরণ হবে না Samik Bhattacharya

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই শাসকদলের অন্দরে ভাঙনের ধারা অব্যাহত। একের পর এক সাংসদ, বিধায়ক ও নেতা দল ছেড়ে কখনও বিজেপিতে, আবার কখনও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিচ্ছেন। এরই মধ্যে বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল মল্লিক। এরপর কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বৈঠক নতুন করে রাজনৈতিক জল্পনা উস্কে দেয়।

Samik Bhattacharya
Samik Bhattacharya

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে প্রশ্নের উত্তরে শমীক ভট্টাচার্য বলেন, “আমাদের নির্দিষ্ট সংসদীয় দল রয়েছে। তাঁরাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের কাছে কোয়েল-দোয়েল-পায়েল কেউই কোনও বিষয় নয়। আমাদের কাছে বিষয় একটাই—বিজেপি এবং নরেন্দ্র মোদি।”

Advertisement
Advertisement

তিনি আরও বলেন, “সুখেন্দুশেখর রায়ের মতো নেতারা স্বেচ্ছায় দল ছেড়ে এসেছেন। তাঁরা নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার আগ্রহ থেকেই বিজেপিতে যোগ দিয়েছেন এবং সেই কারণেই বিজেপির হয়ে রাজ্যসভায় গিয়েছেন। তবে দলের পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলছি, বিজেপিতে তৃণমূলীকরণ হবে না। বাইরে যা আলোচনা চলছে, তা চলতেই পারে।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury