sangrami joutha mancha
sangrami joutha mancha

বিএলওদের সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে হেল্প ডেস্ক চালু সংগ্রামী যৌথ মঞ্চের (sangrami joutha mancha)

Bengal Liberty: রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হলে বুথকেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত বিএলও-রা আক্রান্ত হতে পারে। তেমনটাই আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্ট অধিকারিকরা। এই মর্মে কমিশনের দ্বারস্থও হয়েছেন তিনি। এই আবহে এবার পথে নামল সংগ্রামী যৌথমঞ্চ। বিএলও-দের নিরাপত্তার খাতিরে এবার বিশেষ উদ্যোগ ডিএ আন্দোলনকারীদের।

sangrami joutha mancha
sangrami joutha mancha

রাজ্য সরকারের প্রতি আস্থা নেই সংগ্রামী যৌথ মঞ্চের  (sangrami joutha mancha)

রাজ্য সরকারের প্রতি আস্থা নেই তাঁদের। সেই কারণে সমাধানের পথ খুঁজতে ও আতঙ্কিত বিএলওদের পাশে দাঁড়াতে এই হেল্প ডেস্ক চালু বলে জানাচ্ছে সংশ্লিষ্ট মঞ্চ। ইতিমধ্যেই তাঁরা একটি পোস্টার প্রকাশ করেছে। যেখানে দু’টি ফোন নম্বর (7001881628/7908043606) ও মেইল আইডি (sjmhelp@gmail.com) উল্লেখ করা হয়েছে।

SIR প্রক্রিয়া করতে গিয়ে BLO-রা বিপদে পড়লে সংশ্লিষ্ট হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারবেন বলে জানাচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ।

বিরোধী দলের বক্তব্য, যে কাজ সরকারের করা উচিত, সেটা করছে ডিএ না-পেয়ে অবস্থানে বসে থাকা সরকারি কর্মচারীরা।

এখন দেখার বিষয় এই যে, প্রতিবাদী মঞ্চের এই উদ্যোগ দেখে রাজ্য সরকারের টনক নড়ে কি-না!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury