West Bengal SIR
West Bengal SIR

আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)

Bengal liberty : রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ ৪ সদস্যের প্রতিনিধি দল।এসআইআর (SIR)  প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন তাঁরা।

বুধবার সকাল ১০টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করবেন তাঁরা। রাজ্যের সব জেলাশাসক, ইআরও, এইআরও, বিএলও, মহকুমা শাসক এবং পুলিশ প্রশাসন থেকে

SIR update
SIR update

শুরু করে সকলে সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত থাকবেন। যদিও উত্তরবঙ্গে কর্তব্যরত অধিকারিকদের বৈঠকে না-বসার নির্দেশ আগেই দিয়েছিল কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে (SIR Update)

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই ভিডিও কনফারেন্স হবে। রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল-সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।বৈঠক শেষে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে যাবেন। যেখান থেকে প্রথম ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছিল। যে ঘটনার প্রেক্ষিতে সরকারি আধিকারিককে সাসপেন্ড হতে হয়েছিল।সূত্রের খবর, যে পদ্ধতিতে বিহারে এসআইআর হয়েছিল, সেটাকেই অনুসরণ করে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে এসআইআর হতে চলেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury