Bengal Liberty : ‘বন্দেমাতরম’ ইস্যুকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বাক্যুদ্ধ চলছে (Subhankar Sarkar)। বিজেপি ক্রমাগত নিজেদের দেশপ্রেমী হিসেবে তুলে ধরে কংগ্রেসকে তুলোধোনা করছে। তারই মধ্যে শিলিগুড়িতে CWC-র ‘বন্দেমাতরম’ প্রস্তাব প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “বিজেপির কাছ থেকে আমাদের কিছু শেখার নেই। আমরা ‘বন্দেমাতরম’ বলতে বলতেই জন্মেছি।” সরাসরি বিজেপিকে নিশানা করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar) বলেন, “কোনও বাঙালিকে ‘বন্দেমাতরম’ কীভাবে বলতে হয়, তা শেখানোর প্রয়োজন নেই। বিজেপির কাছ থেকেও আমাদের কোনও শংসাপত্রের দরকার নেই।”

শুভঙ্করের নিশানায় বিজেপি (Subhankar Sarkar)
শুভঙ্কর সরকারের বক্তব্যে উঠে আসে বিজেপির আদর্শগত উৎস আরএসএসের প্রসঙ্গও। তাঁর দাবি, বিজেপির কাছ থেকে দেশপ্রেমের পাঠ নেওয়ার প্রয়োজন কংগ্রেসের নেই। তিনি বলেন, “এরা আরএসএসের তৈরি। আরএসএসের সদর দফতরে জাতীয় পতাকাকে সম্মান জানাতে ৫২ বছর সময় লেগেছিল।”
কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশও বিজেপির দেশপ্রেমের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, ১৯৩৭ সালের কলকাতা কংগ্রেস অধিবেশনে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, রাজেন্দ্রপ্রসাদ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতারা ‘বন্দেমাতরম’ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তার চেয়ে বিজেপি কি নিজেদের আরও বড় দেশপ্রেমী বলে দাবি করতে পারে?
আরও খবর

পাল্টা আক্রমণ বিজেপির (Subhankar Sarkar)
অন্যদিকে, কংগ্রেসের এই অবস্থানকেই হাতিয়ার করে পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ, ১৯৩৭ সালে কংগ্রেস মুসলিম লিগের দাবির কাছে নতি স্বীকার করে ‘বন্দেমাতরম’-এর প্রথম দুই স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাঁর দাবি, কংগ্রেস এখনও সংখ্যালঘু তোষণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি এবং দেশের বিভাজনের রাজনীতিকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। অমিত শাহের বক্তব্য, ১৯৩৭ সালে যে ‘ভুল’ হয়েছিল, নরেন্দ্র মোদি সরকার সেই সিদ্ধান্ত সংশোধন করেছে।
উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তিতে জাতীয় গান ‘বন্দেমাতরম’-এর পূর্ণাঙ্গ রূপ গাওয়ার বিষয়টি সামনে আনা হয়েছে। পাশাপাশি, সংসদের বাদল অধিবেশনে গত ৩০ জুলাই পাশ হওয়া নতুন বিল অনুযায়ী, জাতীয় গানকে অসম্মান করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। স্বাধীনতা দিবসে কংগ্রেসের দলীয় কার্যালয় ইন্দিরা ভবনের অনুষ্ঠানে পূর্ণাঙ্গ ‘বন্দেমাতরম’ গাওয়ার সময় সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধীকে অস্বস্তিতে দেখা গিয়েছে বলে বিজেপির দাবি। সেই ঘটনাকেও সামনে রেখে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করেছে গেরুয়া শিবির। অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, নীতিন নবীন-সহ একাধিক নেতা কংগ্রেসকে নিশানা করেছেন। তারপরও পিছু হটতে নারাজ কংগ্রেস।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/22/dilip-ghosh-on-jadavpur/


