Sumit Roy
Sumit Roy

Sumit Roy: জমি দুর্নীতির মামলা সিআইডি দফতরে হাজিরার নির্দেশ সুমিতকে

Bengal Liberty

সুপ্রিম কোর্টের শর্তসাপেক্ষ রক্ষাকবচ পাওয়ার পরই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সুমিত রায়ের বাড়িতে হানা CID-এর (Sumit Roy)। শুক্রবার রাতে বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে সুমিত রায়ের বাড়িতে পৌঁছয় তদন্তকারী সদস্যরা। সূত্রের খবর, এর আগে সুমিত রায়ের বাড়িতে CID হানা দিয়েছিল। শুক্রবার ফের তদন্তকারী দল উপস্থিতি হল অভিষেকের আপ্তসহায়কের বাড়িতে। শনিবার শালবনি থানার মামলায় সিআইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সুমিত রায়কে বলে জানা গিয়েছে।

Sumit Roy
Sumit Roy

শনিবার হাজিরার নির্দেশ

উল্লেখ্য, জমি-দুর্নীতি মামলায় গ্রেফতারির আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ তাঁকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দেয়। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁকে। শুনানিতে পশ্চিমবঙ্গের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সুমিত রায়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাঁর অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে বারবার বাধা দেওয়া হয়েছে। এমনকি, তৎকালীন মুখ্যমন্ত্রী নিজেই গ্রেফতারিতে বাধা দিয়েছিলেন বলেও আদালতে দাবি করেন তিনি।

Advertisement
Advertisement

এই পরিস্থিতিতে শালবনিতে জমি দুর্নীতির মামলা ও ডেবরায় চাকরি দুর্নীতির অভিযোগে তদন্ত ভার গ্রহণ করে CID, শনিবার সিআইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেকের পিএ সুমিতকে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury