Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari: স্বচ্ছ নিয়োগে বড় পদক্ষেপ, স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা

Bengal Liberty

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত নিয়োগের(Suvendu Adhikari) প্রতিশ্রুতি, UPSC-র ধাঁচে গড়ে তোলার পথে SSC কলকাতা  নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের (WBCSSC) নতুন চেয়ারম্যান হিসেবে বরিষ্ঠ আইএএস (IAS) আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে নিয়োগ করা হয়েছে। সরকারের দাবি, নিয়োগ কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে UPSC-র আদলে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ ব্যবস্থা গড়ে তোলাই এই

Advertisement
Advertisement

সিদ্ধান্তের মূল উদ্দেশ্য(Suvendu Adhikari)

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজেটে শূন্যপদে নিয়োগের ঘোষণা করার সময়ই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে নিয়োগ সংক্রান্ত কোনও কমিটিতে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ করা হলো।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে মেধা ও যোগ্যতাই হবে চাকরি পাওয়ার একমাত্র মানদণ্ড।

আরো পড়ুন:-

https://bengalliberty.com/2026/07/04/chandrima-bhattacharya/

Advertisement
Advertisement
Suvendu Adhikari
Suvendu Adhikari

অতীতে নিয়োগ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের পুনরাবৃত্তি যাতে না হয়, সে দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যোগ্য চাকরিপ্রার্থীদের স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগপত্র তুলে দেওয়াই এখন সরকারের প্রধান লক্ষ্য। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলেই আশা প্রকাশ করেছে রাজ্য সরকার।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury