Janatar Darbar
Janatar Darbar

Suvendu Adhikari: জনতার দরবারে নতুন আশায় প্রসূন

Bengal Liberty: ‘জনতার দরবার’ শিবিরকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা যে ক্রমশ বাড়ছে, তারই আরও এক নজির দেখা গেল শনিবার সল্টলেকে। বারুইপুর উত্তর বিধানসভার চম্পাহাটির বাসিন্দা ডা. প্রসূন মণ্ডল নিজের সমস্যার সমাধানের আশায় হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে (Suvendu Adhikari)।

Suvendu Adhikari
Suvendu Adhikari

পাঁচ বছর ধরে চাকরি ও সরকারি সুবিধা না পাওয়ার অভিযোগ (Suvendu Adhikari)

২০২১ সালে এসএসকেএম হাসপাতাল থেকে বিপিটি (BPT) পাস করার পর, ইন্টার্নশিপ চলাকালীন হোস্টেলের সাততলা থেকে পড়ে গুরুতর আহত হন প্রসূন। সেই দুর্ঘটনার পর থেকেই তিনি হাঁটাচলার ক্ষমতা হারান। তাঁর দাবি, শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও নিজের যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী গত পাঁচ বছর ধরে কোনো চাকরি পাননি তিনি। এমনকি একাধিকবার প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করলেও মেলেনি কোনো সরকারি সুবিধাও।

Advertisement
Advertisement

প্রসূনের কথায়, অতীতে তাঁর সমস্যার কথা প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তিনি ক্ষোভের সঙ্গে আরও বলেন, “আগের সরকারের আমলে মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কতটা কাজ করেছিলেন, তা গোটা রাজ্যের কাছে স্পষ্ট।”
তাই এবার সরাসরি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার শিবিরে এসে নিজের যোগ্যতা অনুযায়ী একটি চাকরির আবেদন জানান তিনি।

Advertisement
Advertisement

জনতার দরবারে প্রসূনের এই উপস্থিতি ফের প্রমাণ করল যে, প্রশাসনের শীর্ষস্তরের কাছে সরাসরি নিজেদের দাবি-দাওয়া পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠছে। এখন তাঁর এই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকবে সবার।

আরও পড়ুন : Humayun Kabir : হাজিরা দিতে গিয়েই তোপ! পুলিশের ভূমিকা নিয়ে সরব হুমায়ুন

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury