Suvendu on WAQF Property
Suvendu on WAQF Property

Suvendu on WAQF Property: ‘মুসলিমদের ভোটে জিতে ক্ষমতায়, তবুও ওয়াক্ফ সম্পত্তিকে গাড্ডায় ফেললেন মমতা,’ বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Bengal Liberty Desk, ১০ ডিসেম্বর, কলকাতা: ওয়াক্ফ সম্পত্তির বিবরণ UMEED পোর্টালে আপলোড করার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার এক বিস্ফোরক অভিযোগ এনে তিনি দাবি করেন, তৃণমূল নেত্রীর “মিথ্যাচার, বিভ্রান্তিকর রাজনীতি এবং চৌর্যবৃত্তির” কারণেই রাজ্যের কয়েক হাজার ওয়াক্ফ সম্পত্তি (WAQF Property) আপলোডের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

West Bengal WAQF Property Digitization
West Bengal WAQF Property Digitization

ভোটের অঙ্ক তুলে আক্রমণ (Muslim Vote Bank) (Suvendu on WAQF Property)

শুভেন্দু অধিকারী তার অভিযোগে ভোটের পরিসংখ্যান তুলে ধরেন। তার বক্তব্য, “২০২১ সালে মুসলিম সমাজের ৯২ শতাংশ এবং ২০২৪ সালে ৯১ শতাংশ ভোট পেয়ে যিনি ক্ষমতায় এলেন, তিনিই আজ ওয়াক্ফ সম্পত্তি ইস্যুতে মুসলিম সমাজকে গাড্ডায় ফেলে দিলেন।” তিনি অভিযোগ করেন, রাজ্যের শাসক দলের নেতারাই একরের পর একর ওয়াক্ফ জমি দখল করে রেখেছেন। আর সেই কারণেই সরকার ইচ্ছে করে এই গুরুত্বপূর্ণ কাজটি আটকে রেখেছে।

UMEED Portal West Bengal is digitization
UMEED Portal West Bengal is digitization

৮০ হাজার সম্পত্তি আপলোড হয়নি: (West Bengal Waqf property digitization)

বিরোধী দলনেতার দাবি, দেশের অন্যান্য রাজ্য যেখানে দ্রুত ওয়াক্ফ সম্পত্তির তথ্য UMEED পোর্টালে আপলোড করেছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের চরম উদাসীনতার ফলে প্রায় ৮০ হাজার সম্পত্তি এখনও অন্ধকারে পড়ে আছে।

তিনি আরও উল্লেখ করেন যে, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে মোট তিনটি চিঠি পাঠানো হয়েছিল — ২৭ অক্টোবর, ১৮ নভেম্বর এবং ৪ ডিসেম্বর। এই বিপুল দেরির পরে মুখ্যমন্ত্রীর সচিব পি বি সেলিম জেলাশাসকদের তৎপর হওয়ার নির্দেশ দেন। কেন্দ্রের চারটি বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা (এনায়েতুর রহমান ও মহম্মদ হাসান আলি) উপস্থিত থাকলেও তারা মুসলিম সমাজের স্বার্থ নিয়ে কোনো প্রশ্ন বা আপত্তি জানাননি বলে শুভেন্দু অধিকারীর দাবি ।

 

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury