Taratala news
Taratala news

Taratala news: পুলিশ হেফাজতে ববি ঘনিষ্ঠ কালী

Bengal Liberty:

তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসকাণ্ডে গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায় (Taratala news)। শুক্রবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়। কালীচরণের আইনজীবী দাবি করেন, এই মামলার তাঁর মক্কেলের নামে এফআইআর নেই। তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়ার কোনও যৌক্তিক ভিত্তি নেই। কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলি কলকাতা পুরসভার সরকারি নথি এবং পাবলিক ডোমেনেই রয়েছে। তবে পুলিশ হেফাজতের প্রয়োজন নেই।

Taratala news
Taratala news

পুলিশ হেফাজতের নির্দেশ Taratala news

অন্যদিকে, সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতে জানিয়েছেন, কেসে কালীচরণের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে এবং তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে। তিনি একটি গোপন চক্রের অংশ হিসেবে কাজ করতেন। বিভিন্ন বেআইনি কাজের অনুমতি ও সাক্ষর কালীর দ্বারাই হয়েছে। এই চক্রের পিছনে আর কারা জড়িত, কালীচরণের ‘রক্ষাকর্তা’ কে এবং কার প্রভাবের জোরে তিনি কাজ করতেন, সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আদালতে সরকারি আইনজীবীর মতে, কালীচরণ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তাঁকে পুলিশ হেফাজতে না পেলে সমস্ত তদন্তের খোঁজ পাওয়া সম্ভব নয়। শুনানি শেষে ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury